Monday, March 16, 2026

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট-রোহিতের ব‍্যাটিং দেখে বিরক্ত গাভাস্কর

Date:

Share post:

রবিবার এশিয়া কাপে ( Asia Cup) পাকিস্তানকে (Pakistan) ৫ উইকেটে হারিয়েছে ভারতীয় দল (India Team)। সৌজন্যে হার্দিক পান্ডিয়ার দুরন্ত ইনিংস। তবে দল জিতলেও, বিরাট কোহলি, রোহিত শর্মারদের ব‍্যাটিং দেখে বিরক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। রবিবার রাতে ভারত অধিনায়ক রোহিত শর্মা করেন ১২ রান। আর বিরাট কোহলি করেন ৩৫ রান। পাকিস্তানের বিরুদ্ধে এত অল্প রান করায় বিরক্ত গাভাস্কর।

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” কোহলি আর রোহিতের কাছে সুযোগ ছিল। ওরা রান করছিল। ওই সময় বড় শট খেলার কোনও দরকার ছিল না। ওদের শট নির্বাচনে সর্তক হওয়া উচিত। ওদের অন্তত ৭০-৮০ রান পর্যন্ত সাবধানে খেলা উচিত ছিল। তার পর না হয় হাত খুলে খেলত। ওরা পরপর আউট হয়ে যাওয়ায় পরের ব্যাটাররা চাপে পড়ে গিয়েছিল। আর কত দিন এরকম দায়িত্বজ্ঞানহীন শটে আউট হবে ওরা।”

এখানেই না থেমে এরপর কোহলি প্রসঙ্গে গাভাস্কর বলেন,” পাকিস্তানের বিরুদ্ধে কোহলি ভাগ্যের অনেক সঙ্গ পেয়েছে। ওর ক্যাচ পড়েছে। ব্যাটের কানায় লেগে ছক্কা হয়েছে। অনেকগুলো বল উইকেটের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু তার পরেও কোহলি রান করতে পারেনি। এটা খুব দুঃখজনক। ”

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে একাধিক রেকর্ড ভারতীয় বোলারদের 

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...