Friday, April 3, 2026

ছাত্র সমাবেশে ছাত্রভোটের দামামা বাজাবেন নেত্রী? মমতার ভাষণের দিকে তাকিয়ে বিরোধীরাও

Date:

Share post:

আজ, সোমবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের ২৪তম ছাত্র সমাবেশ। গত দু’বছরের করোনা আবহের পর এই প্রথম প্রকাশ্য সমাবেশ। প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ছাত্রযুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করতে শুরু করেছে ছাত্র সমাজের প্রতিনিধিরা। নেত্রীর আগামীর বার্তা শোনার অপেক্ষায় সকলে। তবে তৃণমূল ছাত্রদের পাশাপাশি এই সমাবেশে নজর রয়েছে বিরোধী ছাত্র সংগঠনগুলিরও। দীর্ঘদিন রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। এদিনের সমাবেশ থেকে তৃণমূল নেত্রী তেমন কোনও বার্তা দেন কি-না সেদিকে তাকিয়ে বাংলার তামাম ছাত্রসমাজ।

আরও পড়ুন:২৪-এ লক্ষ্য ২৪! আজ তৃণমূল ছাত্র পরিষদের ২৪ বছর পূর্তি সমাবেশ 

একুশের জুলাইয়ের মতোই চব্বিশের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এবারের ছাত্র সমাবেশ। ছাত্র নেতাদের কর্মসূচির মূল সুর—”চব্বিশের লক্ষ্যে চব্বিশ’’, অর্থাৎ কেন্দ্রের জনবিরোধী মোদি সরকারকে হটাতে তৃণমূল ছাত্রসমাজ এককাট্টা। এই সমাবেশ থেকে মোদি সরকারের ২৪টি জনস্বার্থ বিরোধী পদক্ষেপ তুলে ধরা হবে। যেমন—মোদি সরকার ছাত্রস্বার্থবাহী কোনও দিশাই দেখা পারেনি। তাই এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে ছাত্রসমাজ লড়াই-আন্দোলন চালিয়ে যাবে। নেত্রীর ভাষণে সাম্প্রতিক বিভিন্ন বিষয় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ছাত্রছাত্রীদের আচরণ ও কর্তব্যবোধ সম্পর্কেও বিশেষ নির্দেশিকা দিতে পারেন তিনি।

এদিকে, গান্ধীমূর্তির পাদদেশে আজ অবস্থান করবেন না এসএসসি চাকরি প্রার্থীরা। সমাবেশ থাকায় ময়দান থানার অনুরোধে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...