Saturday, March 14, 2026

NCRB Report: ধ*র্ষণের ৯৭ শতাংশ ঘটনাতেই অভিযুক্ত পরিচিত

Date:

Share post:

ধর্ষণের ক্ষেত্রে ৯৭ শতাংশ অভিযুক্তরাই নিগৃহীতার পরিচিত- NCRB Report প্রকাশ। সম্প্রতি ২০২১ সালের রিপোর্ট প্রকাশ করেছে NCRB। তাতে দেখা যাচ্ছে, *৩১৬৭৭টির মধ্যে ৩০৫৭১টি মামলায় অভিযুক্ত নির্যাতিতার পরিচিত। এমনকী, ২০২৪টি মামলায় পরিবারের একজন সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। ১৫১৯৬টি মামলায় আসামি পারিবারিক বন্ধু, প্রতিবেশী অথবা পরিচিত ব্যক্তি। অনলাইন বন্ধু, লিভ-ইন পার্টনার অথবা বিয়ের প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে ১২৯৫১টি ক্ষেত্রে। ১১০৬টি মামলায় আসামিকে শনাক্ত করা যায়নি। ২০২১ সালে, ৩১৬৭৭টি ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ২৮৮৪০ জন প্রাপ্তবয়স্ক এবং ৩০৩৮ জন নাবালক। ৩৮০০টি ধর্ষণের চেষ্টার মামলা নথিভুক্ত হয়েছে।

ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ভারতের বিভিন্ন থানায় ১৯৪৮ সালে প্রায় ৬ লক্ষ অভিযোগ জমা পড়ে। আর ৭৫ বছর পর ২০২২-এ এই সংখ্যাটা দাঁড়িয়েছে ৬০ লক্ষের বেশি। অর্থাৎ গত ৭৫ বছরে দেশে অপরাধ বেড়েছে প্রায় দশ গুণ। গত বছর সারা দেশে ৬০.৯৬ লক্ষ ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীনে ৩৬.৬৩ লক্ষ মামলা নথিভুক্ত করা হয়েছে। ২০২০-র তুলনায় ২০২১ সালে প্রায় আট শতাংশ কম মামলা নথিভুক্ত করা হয়েছে।

এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশে ২৯২৭২টি খুনের মামলা নথিভুক্ত করা হয়। অর্থাৎ প্রতিদিন ৮০টি মামলা। এই সংখ্যা ২০২০-এর তুলনায় ০.৩ শতাংশ বেশি। খুনের সবচেয়ে বড় কারণ ‘বিতর্ক’। গত বছর বিতর্কের জেরে ৯৭৬৫টি খুনের ঘটনা ঘটেছে। ওই সময়ে ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হয়েছে ৩৭৮২টি।

২০২১-তে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ৪.২৮ লক্ষেরও বেশি মামলা নথিভুক্ত করা হয়। প্রতিদিন ১১৭৩ টি ঘটনা ঘটে। ২০২০-এর তুলনায় ২১-এ মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ১৫ শতাংশের বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে। একই সময়ে শিশুদের বিরুদ্ধে অপরাধের ১ লাখ ৪৯ হাজারের বেশি মামলা নথিভুক্ত হয়েছে। এই সংখ্যা ২০২০ এর তুলনায় ১৬ শতাংশ বেশি। শিশুদের বিরুদ্ধে অপরাধের বেশিরভাগ মামলা অপহরণ এবং পকসো আইনের অধীনে নথিভুক্ত করা হয়েছে।

২০২১-এ অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে ৩১১৭০ টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। ৩৭৪৪৪ জন নাবালক গ্রেফতার হয়েছে। ৭৬ শতাংশেরও বেশি ক্ষেত্রে নাবালকদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। বয়স্কদের বিরুদ্ধে অপরাধের ২৬১১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তার বেশিরভাগই আঘাত করার অভিযোগ।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...