Saturday, June 27, 2026

‘মার্চ ফর এডুকেশন’: কলকাতায় এলো SFI-এর সর্বভারতীয় জাঠা, ২ সেপ্টেম্বর কলেজস্ট্রিটে সমাবেশ

Date:

Share post:

অগাস্টের প্রথম থেকে কাশ্মীর, কন্যাকুমারিকা সহ পাঁচ জায়গা থেকে শুরু হয়েছে SFI-এর সর্বভারতীয় জাঠা। জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে, লেখাপড়ার মাধ্যম নিয়ে বিভেদ, শিক্ষা ক্ষেত্রে বেসরকারিকরণ-সহ গোটা শিক্ষাব্যবস্থাকে বাঁচানোর ডাকে এই জাঠা শুরু হয়। জাঠার মূল স্লোগান ছিল ‘মার্চ ফর এডুকেশন’। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ৩টি জাঠা দুটি শেষ হতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর। কলেজ স্ট্রিটে (College Street) ছাত্র সমাবেশের মাধ্যমে শেষ হতে চলেছে এই ৩টি জাঠা। ত্রিপুরা থেকে শুরু হওয়া জাঠাটি কোচবিহার দিয়ে রাজ্যে ঢোকে। উত্তরবঙ্গের সবকটি জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা গত ১২দিন ধরে ঘুরে মঙ্গলবার কলকাতায় আসে। কলকাতায় এই জাঠাকে স্বাগত জানান ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ কলকাতা জেলার একাধিক নেতা।

জাঠায় অংশগ্রহণকারীদের থেকে অভিযোগ উঠে এসেছে, মূলত বিজেপি (BJP) শাসিত রাজ্য যেমন ত্রিপুরা (Tripura) ও অসমে (Assam) এসএফআইয়ের এই জাঠা বারংবার বাঁধাপ্রাপ্ত হয়েছে। অংশগ্রহণকারীদের দাবি তাঁদের অনেককে গ্রেফতার পর্যন্ত করে সেইসব রাজ্যের পুলিশ। তবুও তাঁরা জাঠা নিয়ে এই রাজ্যে ঢুকতে সক্ষম হয়েছেন। প্রসঙ্গত বিহার ও ওড়িশা থেকে বাকি দুটি জাঠা কলকাতায় প্রবেশ করার পরই কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এই সর্বভারতীয় জাঠার।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...