Saturday, June 27, 2026

Brazil: চলে গেলেন পৃথিবীর সব থেকে ‘নিঃসঙ্গ মানুষ’!

Date:

Share post:

শেষ হল প্রজন্ম, শেষ হল এক সম্প্রদায়। চলে গেলেন পৃথিবীর এক বিরল আদিম জনগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি। বয়স হয়েছিল ৬০ বছর। থাকতেন ব্রাজিলের (Brazil) রেনফরেস্টে। গত ২৬ বছর ধরে বেঁচে থাকা নিঃসঙ্গ মানুষটি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন চিরতরে। কয়েকদিন আগে এক পর্ণ কুটিরের বাইরে একটি ঝুলন্ত দোলনায় (Swing) তাঁর মৃতদেহ পাওয়া যায়।

সাল ১৯৯০, পৃথিবীর বুকে মিলল এমন এক মানুষের সন্ধান যিনি সম্পূর্ণ একলা, নিঃসঙ্গ। মনে করা হয় তিনি এমন এক জনগোষ্ঠীর প্রতিনিধি ছিলেন সেই জাতির সম্ভবত শেষ মানুষ ছিলেন তিনি। অর্থাৎ তাঁর মৃত্যুতেই শেষ হল একটা গোটা জনজাতি। তাঁর নাম, ভাষা এই সম্পর্কে আর কিছুই জানা যায় নি। আর এইসব কখনই জানা সম্ভবও হবে না। ব্রাজিলের ফেডেরাল পুলিস (Brazilian Federal Police) এখন আদিবাসী ওই ব্যক্তির শরীরের অটোপসি করার পর রিপোর্ট প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। ‘অবজার্ভেটরি ফর দ্য হিউম্যান রাইটস অফ আইসোলেটেড অ্যান্ড রিসেন্ট কনট্যাক্ট ইনডিজেনাস পিপল’ (Observatory for the Human Rights of Isolated and Recent Contact Indigenous Peoples)-এর তরফ থেকে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে, মৃত মানুষটির বাসস্থান (Habitat) থেকে এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি, যা দেখে বলা যায় তিনি কোন জনজাতির ঐতিহ্য বহন করতেন। ‘ম্যান অফ হোল’ নামে পরিচিত মানুষটির মৃত্যু পৃথিবীর বুক থেকে মুছে দিল এক বিরল আদিম অজ্ঞাত জনগোষ্ঠীকে।

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...