Tuesday, April 7, 2026

“আমি নির্দোষ”, বাম জমানার মামলায় আদালতে দাবি অনুব্রতর

Date:

Share post:

গরু পাচার মামলায় বন্দিদশাতেই বাম জমানার শেষের দিকে একটি রাজনৈতিক হিংসার মামলায় আজ, বৃহস্পতিবার বিধাননগর আদালতে (Bidhannagar  Court)হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আসানসোল জেল থেকে এদিন বিধাননগরে নিয়ে আসা হয়েছিল গরু পাচার মামলায় ধৃত অনুব্রতকে। এদিন এজলাসে তোলা হলে বিচারকের সামনে অনুব্রত দাবি করলেন, তিনি নির্দোষ। অনুব্রতর পাশাপাশি এদিন ওই মামলায় অভিযুক্ত মোট ১৪জনই বিধাননগর আদালতে হাজিরা দিয়েছেন। এক অভিযুক্তের মৃত্যু হয়েছে।

২০১০ সালের মার্চ মাসে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে মঙ্গলকোটে । বোমাবাজির ঘটনায় আহত হন বেশ কয়েকজন। অনুব্রত-সহ মোট ১৫ জনের নামে অভিযোগ দায়ের হয়। প্রথমে কালনা আদালতে চলছিল সেই মামলা। পরে সেই মামলা চলে যায় বারাসতের সাংসদ-বিধায়কদের আদালতে। বর্তমানে এই মামলা চলছে বিধাননগর আদালতে।

আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি আছে। শুক্রবার থেকেই শুরু হবে দু পক্ষের সওয়াল-জবাব। সেই পর্বের পর বিচারক রায় দেবেন। তবে অনুব্রতকে আপাতত আর আসতে হবে না আদালতে।

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...