Sunday, June 28, 2026

BJP-তে যোগ দিলে মিলবে ৫০ কোটি! গুজরাটে গুরুতর অভিযোগ কংগ্রেস নেতার

Date:

Share post:

ঘোড়া কেনাবেচার অভিযোগ বিজেপির(BJP) বিরুদ্ধে নতুন নয়, সাম্প্রতিক মহারাষ্ট্রে পালা বদল তার উজ্জ্বল উদাহরণ। এহেন পরিস্থিতির মাঝেই এবার গুজরাটে ক্ষমতায় থাকার মাঝেই সেখানে কংগ্রেসে(Congress) ভাঙন ধরানোর চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভিডিও সহ শাসকদলের বিরুদ্ধে এমন এই গুরুতর অভিযোগ গুজরাটের কংগ্রেস নেতা সুখরাম রাথভা(Sukhram Rathva)। তাঁর অভিযোগ, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য রাথভাকে ৫০ কোটি টাকা ও মন্ত্রীপদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে সুখরাম রাথভা অভিযোগ করছেন, “আমাকে দলবদল করার জন্য ৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাকে মন্ত্রী পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও যদি আমি বিজেপিতে যোগ দিই সেক্ষেত্রে আমার সম্পূর্ণ নির্বাচনী খরচ বহন করবে ওরা” যদিও এই ভিডিওতে সরাসরি বিজেপির নাম বলেননি ওই কংগ্রেস বিধায়ক যদিও তাঁর অভিযোগের তির যে বিজেপির দিকে তা স্পষ্ট। ভিডিওটি সম্ভবত শ্যুট করা হয়েছিল যখন তিনি মন্দির চত্বরে একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। পরে ছোট উদয়পুরে রাথভা জানান, ভিডিওটি পাঁচ বছরের পুরনো। এদিকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপির তরফে জানানো হয়েছে, যখনই কংগ্রেস নেতারা যখনই পক্ষ পরিবর্তন করার সিদ্ধান্ত নেন, তখনই ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছে।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...