Tuesday, April 7, 2026

“ব্যাপক হবে” পঞ্চায়েত ভোট! চেনা মেজাজে অনুব্রত

Date:

Share post:

‘দলীয় কর্মীরা ভালো করে কাজ করে যাক’। আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সময় কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। আজ বিধাননগর MP-MLA আদালতে তলব করেছে অনুব্রত মণ্ডলকে। আসানসোল থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা ৪৫ মিনিট। আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বের করে গাড়িতে তোলা হয় অনুব্রতকে।গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঞ্চায়েত ভোট নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, “ব্যাপক হবে”। একটি পুরনো মামলার হাজিরা দিতে কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাঁকে।শেষ পাওয়া খবরে ডানকুনি টোল পেরিয়ে গিয়েছেন অনুব্রত।

আরও পড়ুন:বাম আমলের পুরনো মামলায় তলব অনুব্রতকে! আগামিকালই হাজিরার নির্দেশ

কড়া নিরাপত্তার ঘেরাটোপে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা বিধাননগর বিশেষ আদালত নিয়ে আসা হচ্ছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। অনুব্রতকে যে গাড়িতে করে বিধাননগর বিশেষ আদালতে নিয়ে আসা হচ্ছে তার সামনে ও পিছনে অন্য গাড়িতে পুলিশ স্কোয়াড রয়েছে । সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

গরু পাচার মামলায় গত ১১ আগস্ট সিবিআই গ্রেফতার করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। সিবিআই হেফাজতে থাকাকালীন কলকাতার নিজাম প্যালেসে ছিলেন তিনি। সেখানেই চলছিল জিজ্ঞাসাবাদ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। আসানসোলের বিশেষ সংশোধনাগারই এখন ঠিকানা তাঁর। সূত্রের খবর, সংশোধনাগারের হাসপাতাল ওয়ার্ডে রয়েছেন। ২ শয্যার হাসপাতালে চিকিৎসার সমস্ত বন্দোবস্ত রয়েছে। তবে শরীর ভালো নেই অনুব্রতর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান তিনি।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...