Saturday, June 27, 2026

বাম আমলের পুরনো মামলায় তলব অনুব্রতকে! আগামিকালই হাজিরার নির্দেশ

Date:

Share post:

গরু পাচার মামলায় গ্রেফতার করার পর, এবার অনুব্রত ঘনিষ্ঠদের উপরে নজর রাখছে সিবিআই। বুধবার সকালেই কেষ্ট-ঘনিষ্ঠ বলে পরিচিত কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে সিবিআই। এরই মধ্যে পুরনো একটি মামলায় আদালতে তলব করা হল অনুব্রতকে। জানা গিয়েছে বাম আমলের একটি পুরোনো মামলায় বৃহস্পতিবার বিধাননগর আদালতে হাজিরা দিতে হবে তৃণমূল নেতাকে। ইতিমধ্যেই প্রোডাকশন ওয়ারেন্ট পৌঁছে গিয়েছে আসানসোল বিশেষ কারাগারে। তাঁকে বিধাননগরে আনার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জেল সূত্রে খবর।

ঠিক কোন মামলায় এতদিন পরে তলব কড়া হল বীরভূমের দাপুটে এই নেতাকে? সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে, সুত্রের খবর, বাম শাসনকালে মঙ্গলকোটে কোনও রাজনৈতিক অশান্তি হয়েছিল। আর সেই অশান্তিতে নাম ছিল অনুব্রত মণ্ডলের। তবে, একা অনুব্রত নন, একাধিক নাম জড়িয়েছিল সেই মামলায় অনুব্রতর পাশাপাশি। আগে এই মামলাটি আগে চলছিল বারাসতে বিধায়ক, সাংসদদের আদালতে। পরে অবশ্য বিধায়ক, সাংসদদের আদালত বিধাননগরে চলে আসায় এবার সেখানেই তলব করা হল অনুব্রতকে।

আরও পড়ুন- আগামিকাল পুজোর মহামিছিল: প্রস্তুতি চূড়ান্ত, একনজরে যাত্রাপথ


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...