Friday, March 20, 2026

ভারতের কাছে হারের পর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব হংকং ক্রিকেটার কিঞ্চিৎ শাহের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

বুধবার এশিয়া কাপের (Asia Cup)  ভারতের (India) কাছে ৪০ রানে হেরেছে হংকং (Hong Kong)। ম্যাচে যথেষ্ট লড়াই দেখিয়েছে হংকং-এর ব্যাটাররা। ভারত ম‍্যাচ জিতলেও, ম‍্যাচ শেষে  সব ফোকাস কেড়ে নিলেন হংকং-এর ক্রিকেটার কিঞ্চিৎ শাহ (Kinchit Shah)। একটি বিশেষ কারণে শিরোনাম কেড়ে নেন কিঞ্চিৎ। ম্যাচের পর দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে সকলের সামনে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন হংকংয়ের এই অলরাউন্ডার। গ্যালারিতেই আংটি পরিয়ে দিলেন তাঁর হাতে। প্রেমিকাও সময় নিলেন না ‘হ্যাঁ’ বলতে। আর সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই সুন্দর মুহুর্তটির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ২৬ বছর বয়সী কিঞ্চিৎ প্রথম নন, এর আগেও মাঠে ক্রিকেটাররা তাদের প্রেমিক-প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আইপিএলেই চেন্নাই সুপার কিংসের দীপক চাহার নিজের প্রেমিকা (বর্তমানে স্ত্রী) জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

১৯৩ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে গিয়ে, হংকংয়ের হয়ে চার নম্বরে নেমেছিলেন কিঞ্চিৎ। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি, মেরেছিলেন দুটি চার ও একটি ছক্কা।

আরও পড়ুন:হংকং-এর বিরুদ্ধে ম‍্যাচ জিতলেও দলের বোলিং নিয়ে ক্ষুব্ধ রোহিত

 

Related articles

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...

নির্বাচন আসা পর্যন্ত কীভাবে SIR শেষ: সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশে সন্দেহ মমতার

একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার লজিকাল ডিসক্রিপেন্সি মামলার তালিকা এখনও বের করছে...

শাহি-ভোজ করিয়েও ব্রাত্য শালবনীর আদিবাসী পরিবার

একসময় জঙ্গলমহলে শালবনী ব্লকের যে আদিবাসী বাড়িতে ভূরিভোজ সেরে "আব কি বার, দো'শো পার" স্লোগান তুলেছিলেন অমিত শাহ-সহ...

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

“মুখে বলছে না, কাজকর্ম বলে দিচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনই জারি করেছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এটা লজ্জা।...