Monday, April 6, 2026

কাশ্মীরে জঙ্গি হামলায় আহত বাংলার শ্রমিক

Date:

Share post:

অশান্ত ভূস্বর্গ।  শুক্রবার সকালেই জম্মু-কাশ্মীরে এক পরিযায়ী শ্রমিকের উপরে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শ্রমিক। আহত ওই শ্রমিক বাঙালি বলে জানা গেছে। তাঁর নাম মুনিরুল ইসলাম। তিনি উত্তর দিনাজপুরের বাসিন্দা।

আরও পড়ুন:কাশ্মীরে গ্রেফতার ৩ কুখ্যাত জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও পাকিস্তানি পতাকা

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকালে কাশ্মীরের পুলওয়ামায় ওই বাঙালি শ্রমিকের উপর হামলা চালায় জঙ্গিরা। পরিযায়ী ওই শ্রমিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলে পুলিশ গুরুতর আহত অবস্থায় শ্রমিককে উদ্ধার করে এবং তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই শ্রমিকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত , এর আগে অগাস্ট মাসেও বর্তমানে ওই শ্রমিকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।রোজগারের আশায় পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ভিন রাজ্যের এক শ্রমিক।  অগাস্টের ৪ তারিখ, জঙ্গি হামলায়  রক্ত ঝরে জম্মু-কাশ্মীরে। আজ ফের সেই একই ঘটনার সাক্ষী থাকল জম্মু-কাশ্মীর।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...