Monday, April 6, 2026

মুক্তিযুদ্ধের সময় জেলে গিয়েছিলেন মোদি! এমন কোনও তথ্য নেই, জানালো PMO

Date:

Share post:

গত বছর বাংলাদেশের(Bangladesh) মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) দাবি ছিল মুক্তিযুদ্ধের সমর্থনে ‘সত্যাগ্রহ’ করে জেল খেটেছিলেন তিনি। মোদির মুখে এমন কথা শুনে অবাক হয়েছিল দেশবাসী। এরপরই শুরু হয় তথ্য অনুসন্ধান। সেই অনুসন্ধানের ফলাফলে মুখ পুড়ল মোদির। খোদ প্রধানমন্ত্রীর দফতর(PMO) জানিয়ে দিল, নরেন্দ্র মোদি গ্রেফতার বা জেলবন্দি হয়েছিলেন এমন কোনও তথ্য তাঁদের কাছে নেই। এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর আন্তর্জাতিক মহলে প্রধানমন্ত্রী তথা দেশের সম্মান ক্ষুণ্ণ হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বাংলাদেশে মোদির সেই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দফতরে তথ্যের অধিকার আইনে বেশ কয়েকটি প্রশ্নর উত্তর জানতে জয়েশ গুরনানি নামে এক ব্যক্তি। গুরনানি পাঁচটি বিষয়ে তথ্য চেয়েছিলেন। সংশ্লিষ্ট থানায় দায়ের করা এফআইআর, গ্রেফতার কী অভিযোগে, গ্রেফতারের মেমো বা প্রাসঙ্গিক নথি, জেল থেকে তাঁর মুক্তির নথি এবং যেখানে তাঁকে রাখা হয়েছিল, সেই জেলের নাম। তবে সরাসরি জবাব এড়িয়ে পিএমও জানিয়েছে, “রেকর্ডে পাওয়া তথ্যগুলি হাইপারলিংক ‘পিএম’স স্পিচেস-এর অধীনে পিএমও-র ওয়েবসাইটে পাওয়া যেতে পারে।” তারা আরও জানায়, ২০১৪-য় দায়িত্ব গ্রহণের পর থেকে তারা প্রধানমন্ত্রী সম্পর্কে বিভিন্ন তথ্য সংরক্ষণ করে। জবাবে সন্তুষ্ট না হয়ে গুরনানি মুখ্য তথ্য কমিশনার ওয়াই কে সিনহার কাছে আবেদন করেন। ২০২২-এর ১৮ আগস্ট শুনানি করেও লাভ হয়নি।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ), ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছরের উদযাপন উপলক্ষ্যে গত বছরের ২৬ মার্চ বাংলাদেশ গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমার বয়স তখন ২০-২২ হবে। আমি ও আমার বহু সহকর্মী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে সত্যাগ্রহে শামিল হয়েছিলাম। সে জন্য আমায় জেলে যেতে হয়েছিল।” যদিও মোদির সেই দাবির কোনও বাস্তব ভিত্তি না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে আগামী ৫ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। তার আগেই প্রধানমন্ত্রী মোদির দাবি ঘিরে প্রশ্ন ওঠায় অস্বস্তিতে নয়াদিল্লি। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কথায় বিড়ম্বনা বেড়েছে ঢাকারও।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...