Monday, March 16, 2026

বিমানবন্দরে অনুপ্রবেশ, জোর করে উড়ানের অনুমতি আদায়: ৯ বিজেপি নেতার বিরুদ্ধে FIR

Date:

Share post:

জোর করে বিমানবন্দরে(AirPort) ঢুকে নিয়ম ভেঙে বিমান টেকঅফ করানোর অভিযোগ উঠল বিজেপি(BJP) সাংসদ সহ ৯ জন বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) দেওঘর বিমান বন্দরে। রাতে ওই বিমান বন্দরে বিমান ওঠা নামার অনুমতি না থাকলেও আধিকারিক বাধ্য করা হয়েছে চার্টার্ড বিমান টেক অফের জন্য। গোটা ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে বিজেপি সাংসদ নিশীকান্ত দুবে, মনোজ তিওয়ারি সহ মোট নয়জন বিজেপি নেতার বিরুদ্ধে।

জানা গিয়েছে ওই ৯ বিজেপি নেতা ও সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দেওঘর বিমানবন্দরের ডিএসপি সুমন আনন। সাংসদ নিশীকান্ত দুবে, মনোজ তিওয়ারি সহ নয়জন বিজেপি নেতা এবং বিমানবন্দরের ডিরেক্টরের বিরুদ্ধে অপরাধমূলক অনুপ্রবেশ ও যাত্রীদের প্রাণ বা সুরক্ষায় ঝুঁকি তৈরি করার অভিযোগ আনা হয়েছে। পুলিশের এফআইআরে জানানো হয়েছে, গত ৩১ অগাস্ট গোড্ডার লোকসভা সাংসদ নিশীকান্ত দুবে, তাঁর ছেলে কনিষ্ককান্ত দুবে, মহিকান্ত দুবে, সাংসদ মনোজ তিওয়ারি, মুকেশ পাঠক, দেবতা পাণ্ডে ও পিন্টু তিওয়ারি বিনা অনুমতিতেই ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রবেশ করেন। কড়া নিরাপত্তা বিশিষ্ট এই জায়গায় সাধারনের প্রবেশের অনুমতি নেই। সেখানে আধিকারিকদের উপরে নিজেদের প্রশাসনিক ক্ষমতার জোর দেখিয়ে তারা নিজেদের চার্টার্ড বিমান ওড়ার অনুমতি আদায় করে নেন।

উল্লেখ্য, দেওঘর বিমানবন্দরের সম্প্রতি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এখন সম্পূর্ণরূপে চালু হয়নি এই বিমান বন্দর। নিয়ম অনুযায়ী সুর্যাস্তের পর এখানে কোনও বিমান ওঠানামা করে না। তবে এই নিয়ম ভেঙেই আধিকারিকদের জোর করে প্রভাব খাটিয়ে বিমান ওড়াতে বাধ্য করার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...