Saturday, April 4, 2026

যোগীরাজ্যের পর ঝাড়খণ্ডেও! আদিবাসী মহিলাকে ধ*র্ষণের পর নারকীয়ভাবে হত্যা

Date:

Share post:

খুন,ধর্ষণ, যৌন নির্যাতন। যোগীরাজ্যের পর মহিলাদের উপর নৃশংসভাবে হওয়া অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে ঝাড়খণ্ডও। এবার এক আদিবাসী কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশের অনুমান ধর্ষণের পর খুন করা হয়েছে ওই আদিবাসী মহিলাকে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকায়। শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারাই প্রথম ওই কিশোরীর ঝুলন্ত দেহ দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর ওই কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ।


আরও পড়ুন:প্রেমের প্রস্তাব ফিরিয়ে ভয়ঙ্কর পরিণতি কিশোরীর, ঝাড়খণ্ডের দুমকায় জারি ১৪৪ ধারা

পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিত ওই কিশোরী তাঁর আত্মীয়ের সঙ্গে দুমকায় থাকতেন। স্থানীয় এক যুবকই তাঁকে ধর্ষণ করে খুন করে। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে সূত্রের খবর, ওই আদিবাসী কিশোরীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল। ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ায় যুবককে বিয়ে করার কথা বলে। কিন্তু অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে। এরপরই ওই যুবক তাঁকে ধর্ষণ করে খুন করে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনা জানতে পেরে নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি লেখেন, “দুমকার ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। ওই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আমি দুমকা পুলিশকে কঠোর আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি যাতে নির্যাতিতা কিশোরী বিচার পায়। ওই কিশোরীর আত্মার শান্তি কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই কঠিন সময়ে তাঁর পরিবারকে যেন শক্তি দেন।”

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...