Saturday, April 18, 2026

“পুজো শপিং স্পেশ্যাল”, মহালয়া পর্যন্ত শনি-রবিবার-ছুটিরদিনে বিশেষ বাস চালাবে পরিবহন দফতর

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি আর মাত্র ২৫ দিন। করোনা মহামারি কাটিয়ে দু’বছর পর ফের স্বকীয় মেজাজে ফিরতে চলেছে বাঙালির সেরা ফেস্টিভ্যাল। ইতিমধ্যেই দুর্গাপুজোর ঢাকে কাটি ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এবার বাঙালির দুর্গাপুজো বিশ্বজনীন। তাই উৎসাহ, উদ্যম অনেকটাই বেশি।

খুব স্বাভাবিকভাবেই দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরস শুরু হয় গিয়েছে প্রস্তুতি। শ্রেষ্ঠত্বর শিরোপা পেতে একদিকে যেমন তৎপরতা শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। ঠিক একইভাবে পুজোর কেনাকাটা করতে শহরের বাজারে বাজারে ভিড় জমাচ্ছে মানুষ। শহরের বড় বড় মার্কেটগুলিতে শনি এবং রবিবার সেই ভিড় আরও বাড়ছে। আবার এই দুটি দিনে শহরের পথে গাড়ি-ঘোরাও চলে কম। তাই সপ্তাহন্তের পুজোর মার্কেটের সেই ভিড় সামাল দিতে আগেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবার সপ্তাহন্তে চলবে অতিরিক্ত সরকারি স্পেশ্যাল বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর।

পুজোর কেনাকাটা উপলক্ষে শহরে এই বিশেষ সরকারি বাস ছুটির আগামী ১০ থেকে মহালয়ার দিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর অবধি প্রতি শনিবার ও রবিবার সহ সরকারি ছুটির দিলগুলিতে। বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বাস চলবে। ভাড়ার কোনও পরিবর্তন হচ্ছে না। তবে বাসগুলি হবে নন এসি। এবং এই বাসের সামনে লেখা থাকবে “পুজো শপিং স্পেশ্যাল”!

আরও পড়ুন- ২৩ জন টেট উত্তীর্ণকে ২৩ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...