Wednesday, June 24, 2026

পড়ুয়াদের স্কুলে ফিরিয়ে শিক্ষারত্ন পেলেন বীরভূমের দুই শিক্ষক

Date:

Share post:

জেলাশাসক বিধান রায়ের হাত থেকে শিক্ষারত্ন পুরস্কার পেলেন জেলার দুই শিক্ষক। বীরভূমের দুবরাজপুরে আরবিএসডি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলমাধব নাগ এবং পাইকরের দাঁতুড়া প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হক শিক্ষকদিবসে শিক্ষারত্ন পেলেন।

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানান, এই দু’জন শিক্ষকের মধ‍্যে আনসারুল হক লকডাউনের সময় প্রাথমিক শিক্ষা সংসদের পাড়ায় শিক্ষালয় প্রকল্প খুবই আন্তরিক ভাবে সফল করে তোলেন। নীলমাধব নাগ নিজস্ব লেখনী এবং উদ্ভাবনী ক্ষমতার মাধ‍্যমে পড়ুয়াদের সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, নব্বই সালে বাংলা শিক্ষক হিসেবে দুবরাজপুর আরবিএসডি উচ্চ বিদ‍্যালয়ে যোগ দেন নীলমাধব নাগ। সহকারী শিক্ষক হিসেবে কাজ শুরু করে দুইবছর স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব সামলান। বীরভূমের আঞ্চলিক ভাষা নিয়ে গবেষণামূলক অভিধান তৈরি তাঁর অন‍্যতম কৃতিত্ব। পাশাপাশি, লকডাউনের সময় স্কুলছুটদের ফের স্কুল অঙ্গনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ’৯৭ সালে হিয়াতনগরে প্রাথমিক বিদ‍্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।

আরও পড়ুন- “পুজো শপিং স্পেশ্যাল”, মহালয়া পর্যন্ত শনি-রবিবার-ছুটিরদিনে বিশেষ বাস চালাবে পরিবহন দফতর


Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...