Tuesday, June 23, 2026

শিক্ষক দিবসে গ্রেগকে শুভেচ্ছা মহারাজের, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

আজ শিক্ষক দিবস। নিজেদের কর্মজীবনের গুরুকে একেক পদ্ধতিতে শ্রদ্ধা জানাচ্ছেন সকলে। শিক্ষকদের শ্রদ্ধা জানাচ্ছেন ক্রীড়া ব‍্যক্তিত্বরাও। বাদ গেলেন বিসিসিআই সভাপতি ( Sourav Ganguly) সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের শিক্ষকদের কথা তুলে ধরলেন তিনি। যেখানে বাদ গেলেন না গ্রেগ চ‍্যাপেলও। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে তিনি বলেন, “আমার জীবনের সমস্ত কোচ। দেবু মিত্র থেকে জন রাইট, গ্রেগ চ্যাপেল, গ্যারি কার্স্টেন- প্রত্যেককে শিক্ষক দিবসের শুভেচ্ছা। বহু দিন থেকেই ভাবছিলাম, এই ভিডিও বানানোর কথা। আজ আমি সবচেয়ে পছন্দের শিক্ষকের বিষয়ে জানাতে চাই। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষক ব্যর্থতা। আমার কাহিনি শুরু হচ্ছে ১৯৯২ থেকে। তখন সবে ১৯ বছর। ক্রিকেট তখন স্বপ্ন। কপিল দেব, সঞ্জয় মঞ্জরেকর, আজহার, সচিনদের সঙ্গে এক দলে। আমার সঙ্গে এমন ঘটছে, ভেবেই অদ্ভুত অনুভূতি হচ্ছিল।”

এর কিছুক্ষণ পরেই টুইটারে একটি পোস্ট করেন মহারাজ। সেখানে শিক্ষক দিবস নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,” দেবু মিত্রর অভাব অনুভব করি। জন রাইট আমার অন্যতম প্রিয়। গ্যারি কার্স্টেন এবং গ্রেগ। শিক্ষক দিবসের শুভেচ্ছা! জীবনে এমন কিছু মুহূর্ত থাকে, যা আপনার অতীতকে পুনরুজ্জীবিত করে। এখানে আমার ব্যর্থতা এবং ফিরে আসার কাহিনি।”

শিক্ষক দিবসে গ্রেগের নাম নিতেই ভাইরাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পোস্ট। গ্রেগ চ্যাপেলের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের সমীকরণের কথা কারও অজানা নয়। ভারতীয় ক্রিকেটে সৌরভ-গ্রেগ এখনও বিতর্কিত একটি অধ্যায়। গ্রেগের জন্য যে সৌরভের আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় আগেই শেষ হয়ে গিয়েছিল তা অজানা নয় কারও। সেই গ্রেগ চ্যাপেলকেই শিক্ষক দিবসের দিন শুভেচ্ছা জানাতেই মন কেড়েছে  নেটিজেনদের।

আরও পড়ুন:অর্শদীপের পাশে হরভজন-বিরাট-ইরফান পাঠানরা

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...