Friday, April 3, 2026

ঋষি-কথায় কান দিল না ব্রিটেন, ২০ হাজারেরও বেশি ভোটে জয়ী লিজ ট্রাস

Date:

Share post:

ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী (Prime Minister) হলেন লিজ ট্রাস (Liz Truss)। সোমবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে (Rishi Sunak) ২০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে ব্রিটেনের ইতিহাসে নতুন ইনিংস শুরু করলেন লিজ। সোমবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ( Election Result) ঘোষণা করা হয়। মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের (Second Elizabeth) সঙ্গে দেখা করে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেবেন তিনি।

গত ৭ জুলাই ব্রিটেনের কনজারভেটিভ পার্টির (Conservative Party) নেতা ও প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) পদত্যাগ করেন। এরপরই শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। সর্বশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ঋষি সুনক এবং লিজ ট্রাস। তবে সব প্রক্রিয়া শেষ করে শেষ হাসি হাসলেন লিজই। কনজারভেটিভ পার্টির নেতা ও নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। পার্টির চেয়ারম্যান এদিন জানান, লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট। অন্যদিকে ঋষি সুনক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট। ৮২.৬ শতাংশ সদস্য তাদের ভোটাধিকার (Voting) প্রয়োগ করেছেন। রবিবার থেকেই অনলাইন (Online) ও ব্যালটের (Ballot) ভোটের গণনা শুরু হয়েছিল কনজারভেটিভ ক্যাম্পেন হেডকোয়াটার্স-এ।

বর্তমানে আর্থিক সংকটে মুখ থুবড়ে পড়েছে ব্রিটেন। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলছে লড়াই। প্রধানমন্ত্রী হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামবৃদ্ধি, বিদ্যুৎসংকট সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে এখন কঠিন হাতে সমাধান করাটাই সব চেয়ে বড় চ্যালেঞ্জ লিজের সামনে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...