Wednesday, April 8, 2026

Uttarpradesh: কারাগারে এডসের থাবা! জেলা সংশোধনাগারে ২৬ জন HIV পজিটিভ

Date:

Share post:

মারণ ভাইরাসের থাবা এবার জেলা সংশোধনাগারে, একসঙ্গে ২৬ জন হিউম্যান ইমিউনো ভাইরাসে (Human immunodeficiency virus infection and acquired immune deficiency syndrome) আক্রান্ত। সংশোধনাগারের এতজন কয়েদি এডস (AIDS) আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেল কর্তৃপক্ষ (Jail Authority)।

উত্তরপ্রদেশের একটি জেলা সংশোধনাগারের ছবি প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে সবার। জেলে স্বাস্থ্য দফতরের একটি এইচআইভি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই দেখা যায় মোট ২৬ জন কয়েদির রিপোর্ট পজিটিভ আসে। দু‌’জনকে লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট (Antiretroviral treatment)চলছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে জেল কর্তৃপক্ষ । বারাবাঁকির মুখ্য মেডিক্যাল আধিকারিক অবধেশ যাদব জানিয়েছেন, জেলে মোট ৩৩০০ জন কয়েদি রয়েছেন । তাঁর মধ্যে মোট ২৬ জনের HIV রিপোর্ট পজিটিভ আসে। যেহেতু সংশোধনাগারে সকলেই একসঙ্গে থাকেন তাই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যেক কয়েদির সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সবার এইচআইভি পরীক্ষা করানে হবে বলে জানা যাচ্ছে।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...