Saturday, March 28, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্ট

Date:

Share post:

১) আগেই ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল । আর সোমবার ডুরান্ড থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান । দুই প্রধান ছিটকে গেলেও, এখনও ডুরান্ড কাপে আশা জাগিয়ে রেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

২) সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের শিক্ষকদের কথা তুলে ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । যেখানে বাদ গেলেন না গ্রেগ চ‍্যাপেলও। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বললেন দেবু মিত্রর অভাব অনুভব করি। জন রাইট আমার অন্যতম প্রিয়। গ্যারি কার্স্টেন এবং গ্রেগ। শিক্ষক দিবসের শুভেচ্ছা!

৩) অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কম বিতর্ক হয়নি। অধিনায়কত্ব যাওয়া নিয়ে আবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি। জানালেন, তাঁকে বাধ্য করা হয়েছিল জাতীয় দলের নেতৃত্বে ইস্তফা দিতে।

৪) টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর কার থেকে ফোনের অপেক্ষা করছিলেন বিরাট কোহলি? ঠিক কী ধরনের বার্তা প্রত্যাশা করেছিলেন তিনি? পাকিস্তানের কাছে হারের পর ভারতের প্রাক্তন অধিনায়কের করা মন্তব্যের পাল্টা দিলেন সুনীল গাভাস্কল। তাঁর মতে, কোহলির উচিত সেই ব্যক্তিদের নাম বলা, যাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।

৫) টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎই অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। অবসরের আসল রহস্য ফাঁস করেননি। তবে সতীর্থ মাহমুদুল্লার শুভেচ্ছার উত্তর দিতে গিয়ে এমন কিছু বলে ফেললেন, যা তাঁর ভিতরের দুঃখ এবং যন্ত্রণাকেই প্রকাশ্যে আনল।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...