Saturday, June 20, 2026

সিবিআইয়ের পর এবার দিল্লির ৩৫টি জায়গায় হানা ইডির, এজেন্সিকে তোপ সিসোদিয়ার

Date:

Share post:

সিবিআইয়ের (CBI) পর ইডি (ED)। আবগারি নীতিতে দুর্নীতির মামলায় ফের অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। আজ, মঙ্গলবার দিল্লির ৩৫টি জায়গায় হানা দিয়েছে ইডির। চলছে জোর তল্লাশি। এজেন্সির এই অতি তৎপরতাকে কটাক্ষ করেছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া (Manish Sisodiya)।

জানা গিয়েছে এদিন আরেক অভিযুক্ত সমীর মহেন্দ্রুর বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। দিল্লি ছাড়াও গুরগাঁও, লখনউ, হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুতেও চলেছে তল্লাশি। যদিও মণীশ সিসোদিয়ার বাড়িতে এদিন কোনও তল্লাশি চলেনি।

এদিকে কেন্দ্রের মোদি সরকারের এমন প্রতিহিংসা পরায়ণ মনোভাবকে তোপ দেগে সিসোদিয়া বলেন, “প্রথমে সিবিআই হানা দিল, খালি হাতে ফিরতে হল। এবার ইডি হানা দিচ্ছে। কিন্তু ওরাও কিছু পাবে না। এটা আসলে অরবিন্দ কেজরিওয়াল সরকারের উন্নয়নকে হিংসা। তাই ভালো কাজকে স্তব্ধ করার চেষ্টা। ওরা সিবিআই, ইডি কাজে লাগাক, আমাদের কাজ থামাতে পারবে না। আমার কাছে কোনও তথ্য নেই। ওরা আমার বাড়িতে ফের এলে আরও কিছু স্কুলের নীল নকশা পাবে। এজেন্সি লাগিয়ে আমাদের ভয় দেখানো যাবে। আমাদের উন্নয়নের কাজকে থামিয়ে রাখা যাবে না।

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...