Sunday, June 14, 2026

৩দিনে মোট ১৮৯ জন! প্রাথমিকে আরও ১১২ জনকে চাকরির নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

প্রাথমিকে আরও ১১২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Cacutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli)। এই নিয়ে গত ৩দিনে মোট ১৮৯ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হল। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১১২ জনকে চাকরিতে নিযোগ করতে হবে। নিয়োগ সুপারিশ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ কার্যকর হল কি না তার খোঁজ নেবে হাইকোর্ট।

প্রাথমিকের টেটে সোমবার ২৩ জন, মঙ্গলবার ৫৪ জন ও বুধবার ১১২ জনকে চাকরির নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ ২০১৪-এ টেট (TET) পরীক্ষায় বসেছিলেন এই ১১২ জন। প্রশ্নপত্রে ভুল থাকায়, যেসব পরীক্ষার্থী ওই প্রশ্নের উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী ওই ১১২ জনের নম্বর বাড়ে। কিন্তু তার সত্ত্বেও কেন নিয়োগ করা হল না, এ নিয়ে উচ্চ আদালতে আবেদন করেন তাঁরা। তার প্রেক্ষিতেই এদিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...