Sunday, June 14, 2026

মঙ্গলবারের পর বুধবারও সিবিআইয়ের ডাকে সাড়া দিলেন না বীজপুরের বিধায়ক

Date:

Share post:

মঙ্গলবারের পর বুধবার ফের হাজিরা এড়ালেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী(Subodh Adhikari)। এদিন সকাল ১০ টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সিবিআইয়ের(CBI) তরফে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দেননি তিনি। এই পরিস্থিতিতে ওই বিধায়কের বিরুদ্ধে সিবিআই কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

রাজ্যে চিটফান্ড মামলার তদন্তে গত কয়েকদিন ধরেই তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সম্প্রতি এই মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি গ্রেফতারির পরই সিবিআইয়ের নজরে পড়ে তাঁর ঘনিষ্ঠরা। ৪ সেপ্টেম্বর বীজপুরের বিধায়ক এবং কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যানের পৈতৃক বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বিটি রোড, পাইকপাড়া এবং দক্ষিণদাড়ির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পাইকপাড়ায় ছিলেন সুবোধের স্ত্রী রিঙ্কু। তাঁর সঙ্গে কথা বলেন এবং এলআইসি সংক্রান্ত নথি এবং পাসপোর্ট খতিয়ে দেখেন তাঁরা।

সেই তল্লাশি অভিযানের পর মঙ্গলবার বেশকিছু নথি সহ সিবিআই সুবোধকে তলব করে কলকাতায় সিজিও কমপ্লেক্সে। যদিও মঙ্গলবার উপস্থিত হননি তিনি। বরং নিজের আইনজীবীকে পাঠিয়ে ১৫ দিন সময় চান তিনি। তবে সিবিআই তার আবেদনে সাড়া না দিয়ে বুধবার ফের ডেকে পাঠায়। কিন্তু বুধবারও সিবিআইয়ের ডাকে উপস্থিত হলেন না ওই বিধায়ক। উল্লেখ্য, বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে ওই চিটফান্ডের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হয় ২০১৪ সালে। কুলটি থানায় অভিযোগ জমা পড়েছিল। কোটি কোটি টাকা তছরূপের ঘটনায় ২০১৮ সালে সিবিআই তদন্ত শুরু করে। চার্জশিটও জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছর ১২ ডিসেম্বর তৃণমূল নেতা তথা বর্ধমান পুরসভার পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায় গ্রেফতার হন এই মামলায়। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত। সেই মামলার তদন্তেই ডাকা হয়েছিল ওই বিধায়ককে।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...