Sunday, June 14, 2026

প্রাথমিকে নিয়োগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জের আশঙ্কায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল মামলাকারীর

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (Primary Teacher Recruitment Case) ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার বা অন্য কোনও পক্ষ ৷ সেই আশঙ্কায় এ বার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল (Caveat Filed in the Supreme Court) করলেন মামলাকারী চাকরিপ্রার্থী সৌমেন নন্দী ৷ যাতে সুপ্রিম কোর্ট এক তরফা শুনে কোনও নির্দেশ না দেয়, সেই কারণেই এই মামলা দায়ের করা হয়েছে ৷উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখেন ৷ পাশাপাশি, আরও কিছু নির্দেশ জারি করে সিঙ্গল বেঞ্চের রায়কে কঠোরভাবে পালনের কথা বলে ৷ নির্দেশে জানান হয়, সিবিআই তদন্ত চলবে আদালতের তত্ত্বাবধানে ৷ সিবিআই এর থেকে সময় সময় রিপোর্টও চাইতে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি 269 জনের চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের অপসারণ সংক্রান্ত নির্দেশও বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ ৷

সেই নির্দেশের বিরুদ্ধেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করতে পারে ৷ সেই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন চাকরিপ্রার্থী মামলাকারী সৌমেন নন্দী ৷ যাতে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেলেও, এক তরফাভাবে কোনও রায় বা নির্দেশ শীর্ষ আদালত না দেয় ৷ এ নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি কোনও আপিল করতে পারে ৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাতে আমাদেরও বক্তব্য শোনা হয় এবং এক তরফা নির্দেশ না দেওয়া হয়, সেই কারণেই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে ৷’’

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...