Monday, April 6, 2026

পুজোর আগে ৩০ হাজার চাকরি: দলীয় অধিবেশন থেকে কর্মসংস্থানের বার্তা মমতার

Date:

Share post:

পুজোর আগেই বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পুজোর আগেই রাজ্যে ৩০ হাজার চাকরির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অধিবেশন থেকে তিনি জানান, রাজ্যে বেকারত্বের হার কমেছে। দেশে যেখানে বেকারত্বের হার ৪০ শতাংশ বেড়েছে। সেখানে রাজ্যে বেকারত্ব কমেছে ৪০শতাংশ।

মুখ্যমন্ত্রী জানান, এই সোমবারই ১০হাজার তরুণ-তরুণী চাকরির নিয়োগপত্র পাবে। সরকারের তরফেই তাঁদের স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। সেখানে থেকেই বিভিন্ন সংস্থা তাঁদের নিয়োগ করছে। একই সঙ্গে রাজ্যে ৮৯হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া তৈরি করে ফেলেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এছাড়া, দেওচা পচামি-সহ যেসব জায়গায় নতুন শিল্পস্থাপন হচ্ছে, সেখানেও কয়েক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে জানান মমতা।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...