Wednesday, June 3, 2026

কেন্দ্রের অনুমোদনেই বিলকিসের ধর্ষকদের মুক্তি ডাবল ইঞ্জিন গুজরাতে, আইনজীবীর চাঞ্চল্যকর দাবি

Date:

Share post:

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে গোটা দেশে। যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ৭৫তম দিবসে নারী সুরক্ষা-নারী সম্মানের কথা বলছেন, যেখানে অপরাধ-দুর্নীতি নিয়ে “জিরো টলারেন্স নীতি” মুখে বলছেন, সেখানে কীভাবে তাঁর রাজ্যের অপরাধীরা মুক্তি পেয়ে গেল, তা নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি। দেশজুড়ে সরব বিরোধীরা।

এমন পৈশাচিক অপরাধীদের কোন আইনে মুক্তি? এই মুক্তি কি আদৌ আইন মেনে হয়েছে? এমন সব প্রশ্ন গুজরাত সরকারের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। তারই মাঝে এক ধর্ষকদের আইনজীবীর চাঞ্চল্যকর দাবিকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিলকিস ধর্ষণে যুক্ত ও বর্তমানে মুক্ত এক অপরাধীর আইনজীবী ঋষি মালহোত্রা দাবি করেন, ওই বন্দিদের মুক্তি দেওয়ার আগে কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়েছিল গুজরাত সরকার। এমন মন্তব্য তোলপাড় গোটা দেশ।

তুমুল বিতর্ক তৈরি হলেও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তারই মাঝে ওই আইনজীবী জানান, এই ধরনের কোনও পদক্ষেপের আগে সংশ্লিষ্ট রাজ্যের তরফে কেন্দ্রের কাছে অনুমতি চাওয়া হয়। অনুমতি পেয়ে গেলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এক্ষেত্রেও সেটাই হয়েছে। ফলে শুধু গুজরাত সরকার নয়, বিলকিসের ধর্ষকদের মুক্তির পিছনে কেন্দ্রের মোদি সরকারের অবদান যে রয়েছে সেটা পরিষ্কার ও আইনজীবীর মন্তব্য থেকে।

উল্লেখ্য, ২০০২ সালে গোটা গুজরাত জুড়ে সাম্প্রদায়িক হিংসার সময় ২১ বছর বয়সি তরুণী বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। তখন গর্ভবতী ছিলেন বিলকিস। তাঁর তিন সন্তানকেও হত্যা করা হয়। এরপর এই ঘটনায় যুক্ত অভিযুক্ত ১১জনের ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। কিন্তু হঠাৎ তাদের মুক্তি দিয়ে দেয় ডাবল ইঞ্জিন গুজরাত সরকার। আর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জাতীয় রাজনীতি।

আরও পড়ুন:আজ ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তির উদ্বোধন করবেন মোদি, “কর্তব্য পথ”র আনুষ্ঠানিক ঘোষণাও

 

 

Related articles

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...