Saturday, June 27, 2026

মুখ্যমন্ত্রী কড়ার বার্তার পরেই সব এসপি-সিপিদের নিয়ে ‘সমন্বয় বৈঠক’ ডিজির

Date:

Share post:

বাগুইআটির দুই কিশোরের অপহরণ-খুনের ঘটনায় ভর্ৎসিত বিধাননগরের পুলিশ কমিশনার। পাশাপাশি পুলিশের উঁচুতলার সঙ্গে নীচুতলার সঙ্গে সমন্বয়ের অভাব নিয়েও বুধবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালেই সমস্ত এসপি ও সিপিদের (SP-CP) নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন রাজ্য পুলিশের ডিজি (DG) মনোজ মালব্য (Manoj Malabya)।

আরও পড়ুন: বাম আমলের দুর্নীতির নথি পাওয়া যায় না: তীব্র ভর্ৎসনা মমতার

বৈঠকে ডিজি বলেন, বাগুইআটির মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সব রকম পদক্ষেপ করতে হবে। মুখ্যমন্ত্রী সমন্বয়ের অভাবের কথা বলার পরের দিনই পুলিশের মধ্যে যোগাযোগ রাখার বার্তা দেন মনোজ মালব্য।

কী কী বার্তা সমন্বয়-বৈঠকে
• এসপিদের সব সময়ের জন্য থানাগুলির সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
• এসপিদের মাঝে মধ্যেই জেলার ওসি/আইসিদের সঙ্গে বৈঠক করতে হবে।
• এসপিদের মাঝে মধ্যেই থানায় সারপ্রাইজ ভিজিট করতে হবে।
• যে কোনও অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিতে হবে ওসিদের/আইসিদের।
• বড় ঘটনা ওসি/আইসিদের উপর মহলে জানাতে হবে।

সামনে দুর্গাপুজো। উৎসবের সময় কোনওরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসপিদের দিয়েছেন ডিজি।

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...