Saturday, June 6, 2026

দুরন্ত শতরান কোহলির, নিয়মরক্ষার ম‍্যাচে আফগানিস্তানকে ১০১ রানে হারাল টিম ইন্ডিয়া

Date:

Share post:

এশিয়া কাপের নিয়মরক্ষার ম‍্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারত। রোহিত শর্মাহীন টিম ইন্ডিয়া এদিন ১০১ রানে হারাল আফগানিস্তানকে। ভারতের হয়ে দুরন্ত শতরান বিরাট কোহলির। দীর্ঘ আড়াই বছর পর তিন সংখ‍্যার রানে ফিরলেন কিং কোহলি। ১২২ রানে অপরাজিত তিনি।

ম‍‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে দুই উইকেট হারিয়ে ২১২ রান করে টিম ইন্ডিয়া। ৬২ রান করেন কে এল রাহুল। ১২২ রানে অপরাজিত বিরাট কোহলি। ৭১তম শতরানের করে ফেললেন তিনি। একই সঙ্গে রিকি পন্টিংকে ছুয়ে ফেললন বিরাট। ৬ রান করেন সূর্যকুমার যাদব। ঋষভ পন্থ ২০ রানে অপরাজিত। আফগানিস্তানের হয়ে দুই উইকেট নেন ফারিদ আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে ১১১ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান ইব্রাহিম জর্ডান। শূন‍্য রান করেন হাজারাতূল‍্য জাজি। রশিদ খান করেন ১৫ রান। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, দীপক হুডা এবং রবীচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন:ভারতীয় ফুটবলে কী কী কাজ করতে চান? কলকাতায় প্রথম বৈঠক করে জানিয়ে দিলেন কল‍্যাণ চ‍ৌবে

 

 

Related articles

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...