Tuesday, March 24, 2026

এএফসি কাপে বুধবার ঘরের মাঠে লজ্জার হার এটিকে মোহনবাগানের, ম‍্যাচ শেষে কী বললেন বাগান কোচ?

Date:

Share post:

বুধবার ঘরের মাঠে লজ্জার হার হারে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। যুবভারতীতে কুয়ালালামপুর সিটির কাছে ১-৩ গোলে হেরে এএফসি কাপের ( AFC CUP) আন্তঃ আঞ্চলিক সেমিফাইনাল থেকেই বিদায় নেয় জুয়ান ফেরান্দোর দল। কোচ জুয়ান ফেরান্দোর ভুল স্ট্র্যাটেজিতেই হার। যত কাণ্ড হয় ম্যাচের অতিরিক্ত সময়ে। শেষ ছয় মিনিটে তিন গোল। ব‍্যস বাগান সমর্থকদের সব স্বপ্ন শেষ হয়ে যায় সেখানেই। এফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনাল থেকেই বিদায় নেয় প্রীতম কোটাল, জনি কাউকোরা।

কেন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস? কেন কোনও পজিটিভ স্ট্রাইকার নেওয়া হয়নি দলে? ব্রেন্ডন হ্যামিল ও ফ্লোরেন্টিন পোগবার মত দুই বিদেশি ডিফেন্ডারকে নিয়ে নামলেও কেন হারল এটিকে মোহনবাগান? ম‍্যাচ হারের পর স্বাভাবিকভাবে উড়ে আসছে এমন প্রশ্ন। আর ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সেইসব প্রশ্নের উত্তর দিলেন বাগান কোচ।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ফেরান্দোকে দলের জঘন্য ফিনিশিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই ম্যাচে আমার অ্যাটাকাররা ভালো সুযোগ পেয়েছিল, তবে গোল না করতে পারাটা আমাদের দূর্বলতা। বল কতটা দখলে রাখলাম, কটা পাস খেললাম, সেটা গুরুত্বপূর্ণ নয়। মাঝমাঠ দখল করলেই হয় না, গোলটাও করতে হয়।

কী কারণে এই গুরুত্বপূর্ণ ম‍্যাচে খেলানো হল না দিমিত্রিকে? এই প্রশ্নের উত্তরে বাগান কোচ বলেন, “কয়েক দিন আগে দিমিত্রি দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে কার্ল ম্যাকহিউ ও জনি কাউকো দুজনেই এই দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ওনাদের খেলানো দরকার ছিল। যেহেতু পোগবা ও হ্যামিল এক সঙ্গে অনেক দিন অনুশীলন করেছে, তাই ওদের রেখেছি।”

এই পরিস্থিতিতে দুই তারকা রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসকে কী মিস করছেন না বাগান কোচ? এই নিয়ে সবুজ-মেরুণ কোচ বলেছেন, “যারা নেই তাদের নিয়ে কথা বলে এনার্জি নষ্ট করতে চাই না। যারা দলে রয়েছে, তাদের নিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় না ওদের ছাড়াটা ভুল সিদ্ধান্ত ছিল।”

আরও পড়ুন:মাঠের মধ‍্যেই দুই ক্রিকেটারের ধাক্কাধাক্কি, ব্যাট উঁচিয়ে মারার ইঙ্গিত, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...