Saturday, April 4, 2026

প্রশান্তকে ‘ধান্দাবাজ ব্যবসায়ী’ কটাক্ষ নীতীশের, পাল্টা টুইট করে ডিলিট পিকের

Date:

Share post:

একসময় দু’জনে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। নীতীশ কুমারের (Nitish Kumar) হাত ধরেই সক্রিয় রাজনীতিতে পা বাড়ান প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তবে দুজনের সম্পর্কে যে ভালোমতই চির ধরেছে তা সময় যত গড়িয়েছে ততই প্রকট হয়েছে। বর্তমানে সমস্ত হৃদ্যতাকে দূরে সরিয়ে একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি খেলায় মেতে উঠেছেন। একদিকে যেমন প্রশান্ত কিশোরকে ‘ধান্দাবাজ’ বলছেন নীতীশ। ঠিক তেমনই নীতীশ ও তাঁর শিবিরকে বেশি গুরুত্ব দিতে নারাজ ভোটকুশলী প্রশান্ত। এবার নাম না করে প্রশান্ত কিশোরকে কটাক্ষ করলেন বিহারের মুখ্যমন্ত্রী (Chief Minister of Bihar)।

বুধবার রাতে জেডিইউ সভাপতি (JDU President) বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করাই ওঁর ব্যবসা। তবে বিহারে আমাদের জন্য ওঁর কিছু করার নেই। উনি একজন ‘ধান্দাবাজ ব্যবসায়ী’ (Scheming Businessman)। নীতীশের এমন মন্তব্যের পর চুপচাপ বসে নেই প্রশান্তও। বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্ট (Twitter) থেকে নীতীশ-মোদির একগুচ্ছ ছবি পোস্ট করেন পিকে। যেখানে নীতীশ ও মোদিকে (Narendra Modi) হাসি মুখে দেখা যাচ্ছে। প্রশান্ত সাফ বুঝিয়ে দেন আসল ‘ধান্দাবাজ’ আসলে নীতীশই। যিনি প্রয়োজনে বিজেপির (BJP) হাত ধরেছেন, পরে পরিস্থিতি বেগতিক বুঝে গেরুয়া সঙ্গ ত্যাগ করেছেন। যদিও টুইটটি নিজের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়েছেন তিনি।

বুধবার নীতীশ আরও বলেন, উনি বিভিন্ন বিবৃতি দিচ্ছেন। হতে পারে তিনি বিজেপির সঙ্গে থাকতে চান। হতে পারে, তিনি তাদের সাহায্য করতে চান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী লোকসভা ভোটে পিকের কোনওরকম সাহায্য নিতে চাইছেন না বিহারের মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই নানা কৌশলে প্রশান্তের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছেন। দিন দুয়েক আগেই প্রশান্ত বলেছিলেন, নীতীশ কুমার ‘পক্ষ’ থেকে ‘বিপক্ষে’ এলেও জাতীয় রাজনীতিতে তিনি খুব একটা প্রভাব ফেলতে পারবেন না। এটা একটা রাজ্যের ব্যাপার। এই পরিবর্তনে জাতীয় রাজনীতিতে খুব একটা আমূল পরিবর্তন হবে না। তবে যে কেউ চেষ্টা করতেই পারে। পাশাপাশি নীতীশের আমলে বিহারে ঠিক কতটা উন্নতি হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ভোটকুশলী (Election Strategist)।

যার পাল্টা দেন নীতীশও। বিহারের মুখ্যমন্ত্রী জানান, উনি একজন ব্যবসায়ী। যখন আমার সঙ্গে ছিলেন, তখনই বলেছিলাম নিজের পেশা ছেড়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে। কিন্তু উনি তাতে রাজি হননি। আসলে উনি রাজনীতি নিয়ে ব্যবসা করেন, তাই উনি কি বললেন তাতে আমার কিছু যায় আসে না।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...