Wednesday, June 17, 2026

Swasthya Sathi: হার্নিয়া-হাইড্রোসিল-দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নয়া নিয়ম

Date:

Share post:

রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমা প্রকল্পের সুবিধাভোগীদের হার্নিয়া, হাইড্রোসিল, দাঁতের অস্ত্রোপচারের মতো সাধারণ চিকিৎসা সরকারি হাসপাতালে করতে হবে। ব্যয় সংকোচ এবং সরকারি হাসপাতালের পরিকাঠামো যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি হাসপাতালে যথেষ্ট পরিকাঠামো রয়েছে এই সমস্ত রোগগুলির অস্ত্রোপচারের জন্য। সেগুলির যথাযথ ব্যবহারের জন্য তাই এই সিদ্ধান্ত।স্বাস্থ্য ভবনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অসুখ জটিল না হলে স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালে হার্নিয়ার অস্ত্রোপচার করাতে হবে। পাশাপাশি ক্যান্সার সার্জারি, দাঁতের যাবতীয় চিকিৎসার ক্ষেত্রেও সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করাতে হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের তরফে জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে, কেবলমাত্র অবস্ট্রাকটেড হার্নিয়া, ইনকারসেটেড হার্নিয়া, স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়ার ক্ষেত্রে এবং পথ দুর্ঘটনায় জখম ব্যক্তির প্রস্থেসিস, ম্যাক্সিওফেসিয়াল সার্জারি, মুখের ক্যান্সার সার্জারির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে। তবে তার জন্য উপযুক্ত নথি পেশ করতে হবে।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার‌ রাজ্য সরকারের সব দফতরের খরচে রাশ‌ টানার নির্দেশ দিয়েছিলেন। আর তার পরেই এই নির্দেশিকা জারি করা হয় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে ২ কোটি ৩০ লাখ পরিবার আওতাভুক্ত হ‌ওয়ার পরে বছরে খরচ হচ্ছে ২৬০০ থেকে ২৭০০ কোটি টাকা। স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়া-হাইড্রোসিলে সরকারের বছরে খরচ হয় ৭০ থেকে ৮০ কোটি টাকা‌‌। যদিও স্বাস্থ্য ভবনের বক্তব্য, সরকারি স্বাস্থ্যক্ষেত্রে উন্নত পরিকাঠামো রয়েছে। সেই পরিকাঠামোতে হার্নিয়া-হাইড্রোসিলের মতো ছোটখাটো অস্ত্রোপচার সম্ভব।

আরও পড়ুন- পুজোর আগেই খুলছে টালা ব্রিজ, লক্ষ্মীপুজোর পর যাত্রা শুরু করবে ধনধান্যে

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...