Tuesday, April 7, 2026

Anjan Dutta: ‘বেলা বোসের জন্য’ এবার আইনি সমস্যায় জড়ালেন অঞ্জন দত্ত

Date:

Share post:

২৪৪১১৩৯ নম্বরে এখনও বেলা বোসের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অথচ এই বেলা বোসের জন্যই এবার আইনি মামলায় জড়িয়ে পড়লেন অঞ্জন দত্ত (Anjan Dutta)। গায়ক অঞ্জন দত্তের প্রিয় বেলা বোসকে (Bela Bose) নিয়ে পরিচালক অঞ্জন দত্ত যখনই সিনেমা করতে গেলেন তখনই ঘটলো কেলেঙ্কারি। পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)।

বিপাকে পড়লেন অঞ্জন দত্ত, ফের বিতর্কে জড়ালেন ‘রঞ্জনা’র প্রেমিক। বছর খানেক আগে ‘বেলা বোসের জন্য’ ছবি তৈরির ইচ্ছে প্রকাশ করেছিলেন অঞ্জন দত্ত। প্রযোজনার দায়িত্ব ছিল টলিউডের খ্যাতনামা প্রযোজক রানা সরকারের উপর। সেইমতো টাকা পয়সার আদান প্রদানও হয়ে যায়। কিন্তু হঠাৎ নাকি মত বদলে ছবি তৈরির সিদ্ধান্ত থেকে সরে আসেন অঞ্জন , এমনটাই অভিযোগ করছেন প্রযোজক রানা সরকার। তবে ইদানিং শোনা যাচ্ছে অঞ্জন দত্ত নাকি অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই ছবিটি পরিচালনা করতে চলেছেন। এই খবর জানা মাত্রই রেগে আগুন রানা সরকার। অঞ্জন দত্ত এবং নীল দত্তের (Neel Dutta) বিরুদ্ধে আইনের মামলা করেছেন তিনি। ক্ষতিপূরণ হিসাবে ৫৭ লক্ষ টাকা চেয়েছেন বলে টলিউড সূত্রে খবর।

৯০ এর দশকের বেলা বোসকে নিয়ে যে কাল্পনিক ছবি বাংলা গানের শ্রোতাদের মনে তৈরি হয়েছিল সকলেই অঞ্জন দত্তের ক্যানভাসে তাঁকে দেখতে চেয়েছিলেন। কিন্তু বাঙালির সে আশা বোধহয় এখনই পূরণ হচ্ছে না। ‘১০,১২ বার রং নাম্বার পেরিয়ে’ বেলা বোসকে পাওয়া যায়নি তখন, আর আইনের বেড়াজাল টপকে বেলা বোস কি ধরা দেবেন এখন? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে টলিউডের আনাচে কানাচে।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...