Monday, April 6, 2026

দিল্লিতে নয়, ইডি প্রয়োজনে আসানসোল জেলেই জেরা করবে সায়গলকে, নির্দেশ আদালতের

Date:

Share post:

দিল্লিতে (Delhi) নিয়ে গিয়ে জেরা করা যাবে না গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain)। তাকে জেরার প্রয়োজন হলে আসানসোল গিয়েই তা করতে হবে ইডি আধিকারিকদের। দিল্লিতে (Delhi) নিয়ে এসে জেরা করার জন্য রাজধানীর রাউজ অ্যাভিনিউ আদালতে আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ইডির (ED) সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত (Court)।

গরু পাচার মামলায় ২০২০ সালে কেন্দ্রীয় এজেন্সি এনামুল হককে গ্রেফতার করে। এনামুল এখন তিহার জেলে বন্দি। তার সঙ্গে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের যোগসাজশের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। তাকেও গ্রেফতার করে সিবিআই। বর্তমানে সে আসানসোল জেলে রয়েছে। আবার সায়গলের সূত্র ধরে অনুব্রতর কাছেও পৌঁছে যায় সিবিআই। এবং তিনিও এখন জেলবন্দি।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...