Saturday, April 4, 2026

পথকুকুর কামড়ালে দায় কার? নজিরবিহীন প্রস্তাব শীর্ষ আদালতের

Date:

Share post:

পথকুকুর কামড়ানো নিয়ে নজিরবিহীন প্রস্তাব দিল শীর্ষ আদালত। রাস্তার কুকুর (Stray dog) কাউকে কামড়ালে, যাঁরা নিয়মিত তাকে খেতে দেন তাঁরাই দায়ী। পথকুকুরদের টিকাকরণের দায়িত্বও তাঁদেরই নিতে হবে। শুক্রবার এই প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভারতের বিভিন্ন রাজ্যে পাগল হয়ে যাওয়া পথকুকুরদের মেরে ফেলার নির্দেশ দেয় স্থানীয় পুরসভা। এই নির্দেশ সংক্রান্ত মামলার শুনানি শীর্ষ আদালতের সঞ্জীব খান্না ও জে কে মাহেশ্বরীর ডিভিশন জানায়, মনুষের নিরাপত্তা ও পশু অধিকারের মধ্যে একটা সমতা বজায় রেখেই চলতে হবে। এদিনের শুনানিতে এই বিষয়টিতেই জোর দেওয়া হয়েছে।

২০১৯-র পরিসংখ্যান অনুযায়ী, দেড় কোটি মানুষ কুকুরের কামড়ে জখম হয়েছিলেন। এবিষয়ে শীর্ষে উত্তরপ্রদেশ। এরপর তামিলনাড়ু, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ। এবছ গত সাত মাসের হিসেব অনুযায়ী দেশজুড়ে ১৪ লক্ষ ৫০ হাজার মানুষ কুকুরের কামড়ে জখম হয়েছেন।

বিচারপতি খান্নার জানান, কুকুরদের দেখভাল যাঁরা করতে চান তাঁরা করুন। কিন্তু তাঁদের চিহ্নিত করতে হবে। ২৮ সেপ্টেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানি রয়েছে।

আরও পড়ুন- Ujaan Ganguly: অক্সফোর্ডের মার্কসিটে ডিসটিংশন! বাস্তবেই ‘লক্ষ্মী ছেলে’ উজান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...