Saturday, April 4, 2026

সোশ্যাল মিডিয়ায় ফিঞ্চকে শুভেচ্ছা বিরাটের

Date:

Share post:

শনিবারই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন অস্ট্রেলিয়ার (Australia) একদিনের ও টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের পরে আর অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেট খেলবেন না তিনি। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টি-২০ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ফিঞ্চ। আর ফিঞ্চের অবসরের সিদ্ধান্তের পর তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

এদিন অবসরের ঘোষণা করতে গিয়ে ফিঞ্চ সোশ্যাল মিডিয়ায় বলেন, “একটা দুর্দান্ত যাত্রা পেরিয়ে এলাম! সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা গর্বের ব্যাপার। ছোট থেকেই অস্ট্রেলিয়ার হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। যা আশা করেছিলাম তার থেকে অনেক কিছু বেশি পেয়েছি। শুভেচ্ছাবার্তা এবং শুভকামনার জন্যে সবাইকে ধন্যবাদ।”

আর এই পোস্টেরই কমেন্টে কোহলি লেখেন,” দারুণ খেলেছে ফিঞ্চি। এত বছর ধরে তোমার বিরুদ্ধে খেলা এবং আরসিবি-তে তোমার সঙ্গে খেলা খুবই উপভোগ করেছি। জীবনের পরের অধ্যায় যাতে দারুণ ভাবে কাটাতে পারো, তার জন্য সব রকম শুভেচ্ছা রইল।”

 

View this post on Instagram

 

A post shared by Aaron Finch (@aaronfinch5)

আরও পড়ুন:দ্রাবিড়ের মধুচন্দ্রিমা শেষ হয়ে গিয়েছে, বললেন ভারতের প্রাক্তন নির্বাচক সাবা করিম

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...