Monday, March 16, 2026

গরু পাচার কাণ্ড, শুভেন্দু সম্পর্কে জানতে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে চিঠি  সিআইডির

Date:

Share post:

তিন বছর আগের একটি মামলার সূত্র ধরে মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছ থেকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশ কিছু তথ্য চেয়ে চিঠি দিল সিআইডি। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ১৯ নভেম্বর পর্যন্ত শুভেন্দু যত বার মুর্শিদাবাদে গিয়েছেন, প্রতি বার তাঁর নিরাপত্তার জন্য যে এসকর্ট দেওয়া হয়েছিল, তার বিস্তারিত তথ্য সিআইডি চেয়েছে। যে মামলার সূত্রে সিআইডির এই চিঠি, তাতে ইতিমধ্যে সঞ্জয় মালিক ও জেনারুল শেখনামে দু’জন গ্রেফতার হয়েছে। জেনারুলের বাড়ি মুর্শিদাবাদেই। ধৃতদের দু’জনের বিরুদ্ধেই গরু পাচারের অভিযোগ রয়েছে।

এই গোটা সময়টাই শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন। মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষকও ছিলেন। শুভেন্দু এই ঘটনার পরে শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘এখন সিআইডিকে দিয়ে মুর্শিদাবাদ জেলায় আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’’

বহরমপুর-মুর্শিদাবাদ জেলা তৃণমূলের বর্তমান চেয়ারম্যান সাংসদ আবু তাহের খানেরও বক্তব্য, ‘‘তৃণমূলের হয়ে মুর্শিদাবাদের দায়িত্ব পাওয়ার পরে শুভেন্দুবাবু বরং একাধিক অন্যায় করেছেন। তাই তাঁর মুখে এ সব মানায় না।’’ তবে এ প্রসঙ্গে মুর্শিদাবাদের বর্তমান পুলিশ সুপার কে শবরী রাজকুমার কোনও মন্তব্য করতে চাননি।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...