Saturday, April 4, 2026

Weather Update: নিম্নচাপের জেরে কলকাতায় জারি হলুদ সতর্কতা

Date:

Share post:

বৃষ্টির (Rain)দাপট বাড়ছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ক্রমাগত গভীর হচ্ছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আগামী বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। কলকাতায় (Kolkata) জারি করা হল হলুদ সতর্কতা। পাশাপাশি হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে হাওয়া অফিস জানিয়েছিল আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকবে। কিন্তু আজ আবহাওয়ার পরিবর্তন হয়েছে অনেকটাই। যতটা মনে করা হয়েছিল তার থেকে আরও বেশি শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার জেরে আগামী সপ্তাহ জুড়ে বৃষ্টির দাপট থাকবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি হয়েছে। দিঘা, মন্দারমণি, সাগর এলাকায় পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...