Thursday, March 19, 2026

বগটুই কাণ্ডে স্বস্তি রাজ্যের! রিপোর্ট দেখে সন্তুষ্ট হাইকোর্ট

Date:

Share post:

বগটুই মামলায় (Rampurhat Massacre) স্বস্তি রাজ্যের। সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Justice Prakash Srivastav) এজলাসে মামলাটির শুনানি হয়। এদিন রাজ্যের তরফে হাইকোর্টে রিপোর্ট (Report) জমা দেওয়া হয়। রাজ্যের পেশ করা রিপোর্ট দেখে সন্তুষ্ট হন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (Division Bench)। এদিন রাজ্য রিপোর্ট পেশ করে জানায়, ঘরছাড়ারা ইতিমধ্যেই ঘরে ফিরেছেন। ভাঙা ঘর নতুন করে তৈরিও হয়েছে। গ্রামে এখনও পুলিশ পিকেটিং রয়েছে। পাশাপাশি নতুন কোনও অভিযোগ এই মুহূর্তে নেই বলে উল্লেখ করা হয়েছে রাজ্যের রিপোর্টে।

চলতি বছরের ২১ মার্চ রামপুরহাটের বগটুই কাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখ খু*ন এবং পরবর্তীতে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাধে বিপত্তি। প্রথমে পুলিশ এবং পরবর্তীতে সিবিআই তদন্তের (CBI Investigation) মাধ্যমে মামলার নিষ্পত্তি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশের পর গ্রেফতার করা হয় মামলায় মূল অভিযুক্ত আনারুল শেখকে (Anarul Seikh)। এরপরই সোমবার কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেল রাজ্য। ফলে বগটুই কাণ্ডে আর কোনও মামলা বিচারাধীন রইল না।

অন্যদিকে, বগটুই কাণ্ডে তদন্ত অনেকটাই গুটিয়ে এনেছে সিবিআই। গত মাসেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও ৭ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

জোড়াফুলে গোঁসা! ISF-এ যোগ তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের  

আগেই বহিষ্কার করেছিল তৃণমূল (TMC)। জল্পনার অবসান করে ISF-এ যোগ দিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই...

আদিতে আস্থা শমীকের! বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রীতেশ-রূপা-তরুণজ্যোতিরা

প্রথম প্রার্থী তালিকায় (Candidate List) তেমন চমক না থাকলেও, বৃহস্পতিবার প্রকাশিত হওয়া বিজেপির (BJP) দ্বিতীয় তালিকায় চমক রয়েছে।...

রেস্তোরাঁয় আক্রান্ত! বলিউডের ক্লাইম্যাক্সকে হার মানাবে নাসিরুদ্দিনের জীবন

কখনও কখনও বাস্তব জীবনের কাহিনী হার মানায় পর্দার নাটকীয়তাকে। হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর (Naseeruddin Shah)...

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...