Friday, March 20, 2026

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের বিশেষ উদ্যোগ, ছোট ব্যবসায় ১০ লক্ষ পর্যন্ত ভর্তুকি

Date:

Share post:

রাজ্যজুড়ে ছোট ব্যবসায় (Small Scale Business) সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের (Mamata Banerjee Government) নয়া উদ্যোগ। সেকারণেই নতুন প্রকল্প (New Project) নিয়ে এল রাজ্য সরকার (Government of West Bengal)। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের (Food Processing Department) আনা এই প্রকল্পের আওতায় মাছ, মাংস, দুধ, পোলট্রি, বেকারি, কেক-পেস্ট্রি, মশলার পাশাপাশি চালকল, গমকল, তেলকল, ডাল, সব্জি, ফল, মধু, মাশরুম সহ যেকোনও খাদ্য দ্রব্য (Food Products) বা উদ্যানপালন (Horticulture) সম্পর্কিত ব্যবসা থাকবে। নতুন শিল্প গঠনের জন্য যন্ত্রপাতি (Instruments) কিনতে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরাসরি আর্থিক সহায়তা বা ভর্তুকি (Subsidy) দেবে রাজ্য সরকার। যত টাকার মেশিন, তার ৪০ শতাংশ পর্যন্ত উৎসাহমূলক নগদ (Incentive Cash) মিলবে সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকার যন্ত্রপাতিতে ওই সহায়তা মিলবে।

তবে অন্যান্য উৎসাহমূলক স্কিমের মতো বছরের পর বছর ধরে কিস্তিতে নয়, কারখানা চালু হওয়ার সময়ই দুটি ধাপে মিলবে আর্থিক সাহায্য। রাজ্যের এই নতুন স্কিমে প্রচুর কর্মসংস্থানের (Employment) সুযোগও তৈরি হবে বলে মত প্রশাসনিক কর্তাদের। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের কর্তাদের মতে, এর আগেও একটি উৎসাহমূলক স্কিম চালু ছিল যেখানে ভর্তুকির একটা অংশ বহন করত কেন্দ্রীয় সরকার (Central Government)। সেক্ষেত্রে দু’কোটি টাকা পর্যন্ত ব্যবসায় মিলত সুযোগসুবিধা। তা প্রতিবছর ধাপে ধাপে দেওয়া হত কিন্তু বেশ কয়েকবছর আগেই সেই স্কিম বন্ধ হয়ে যায়। তবে এবার রাজ্য সরকার নিজেই চাইছে, একেবারে ছোট মাপের শিল্পে ভর্তুকি দেওয়া হোক। আর সেকারণেই নতুন প্রকল্প আনার ভাবনা।

ইতিমধ্যে জেলা স্তরে স্কিমটিকে জনপ্রিয় করে তুলতে কমিটি গঠন করা হয়েছে। তবে রাজ্যের সব ক্ষেত্রে এই স্কিম প্রযোজ্য হলেও, কর্পোরেশন এলাকায় এই প্রকল্পের সুযোগসুবিধা মিলবে না।

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...