Tuesday, April 7, 2026

পরীক্ষা বন্ধ করতে নয়া কৌশল! বোমা মেরে স্কুল ওড়ানোর হুমকি পড়ুয়ার

Date:

Share post:

সামনে স্কুলের অংক পরীক্ষা (Math Exam),কিন্তু তার আগে কার্যত স্কুল কর্তৃপক্ষকে (School Authority) হুমকি দিল এক পড়ুয়া (Student)। পরীক্ষা নিলে বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে। গুগলে ট্রান্সলেট করে উর্দুতে সেই বার্তা পাঠান হয়েছিল পাঞ্জাবের (Punjab) অমৃতসরের একটি বেসরকারি স্কুলে (Private School)।

১৬ সেপ্টেম্বর ওই স্কুলে অংক পরীক্ষা রয়েছে বলে স্কুল সূত্রে খবর। তার আগেই স্কুল কর্তৃপক্ষের কাছে আচমকাই এক হুমকি বার্তা আসে। পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে গোটা স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে, খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নেমে পুলিশ তাজ্জব হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল কোন নাশকতামূলক কান্ড ঘটানোর জন্যই এমন হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু তদন্ত করতে নেমে পুলিশ জানতে পারে বহিরাগত কোনও গোষ্ঠী বা কোনও ব্যক্তি নয় হুমকি চিঠির স্কুলেরই এক পড়ুয়া। কোথা থেকে বার্তাটি এসেছে তা খতিয়ে দেখার পর পাঞ্জাব পুলিশের সাইবার সেল জানতে পারে, একটি মোবাইল থেকে বার্তাটি পাঠানো হয়েছিল। আইপি চিহ্নিত করে পুলিশ জানতে পারে, অভিযুক্ত দুই পড়ুয়ার মধ্যে এক জন তার বাবার মোবাইল ব্যবহার করে ওই হুমকি বার্তা পাঠিয়েছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলপড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। আরও এক জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...