Saturday, April 4, 2026

রাতভর ঝমঝমিয়ে বৃষ্টি ,মঙ্গলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

রাতভর দফায় দফায় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবারও সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে তিলোত্তমা। সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:রাতভর বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, দাপট আরও বাড়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছ।আর এই নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হচ্ছে । সোমবার সারাদিন দফায় দফায় ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি বেশি থাকতে পারে। নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...