Monday, March 16, 2026

টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচের সব টিকিট শেষ, জানাল আইসিসি

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) টিকিট শেষ ভারত–পাকিস্তান (India-Pakistan) ম্যাচের। ২৩ অক্টোবর মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। দর্শকাসন থেকে শুরু করে স্ট্যান্ডিং রুম, সব টিকিট শেষ বলে এদিন জানিয়েছে আইসিসি। বিশেষ এই স্ট্যান্ডিং রুমের টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

 

এধিন আইসিসি বিবৃতিতে বলেছে, “আর ঠিক একমাস পরেই শুরু হবে বিশ্বকাপ। ইতিমধ্যেই ৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গেছে। দর্শকদের মধ্যে বিরাট উন্মাদনা দেখা যাচ্ছে। অন্তত ৮২টি দেশের মানুষ টিকিট কেটেছেন বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখার জন্য। ১৬ দলের লড়াই।”

আইসিসি আরও জানিয়েছে, “মেলবোর্নে ফাইনাল ম্যাচের টিকিটও শেষ। ওইদিন গ্যালারিতে থাকবেন অন্তত ৮৬,১৭৪ জন দর্শক। ইতিমধ্যে শেষ ম‍্যাচের একাধিক টিকিট। পড়ে রয়েছে সুপার ১২–য় অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড ম্যাচের কিছু টিকিট। এই ম্যাচটি হবে সিডনিতে ২২ অক্টোবর। এছাড়াও ৩০ অক্টোবর পারথে ভারত–দক্ষিণ আফ্রিকা ও ৩ নভেম্বর সিডনিতে পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা ম্যাচের কিছু টিকিট এখনও পড়ে রয়েছে।”

গ‍্যালারিতে বসে ভারত-পাকিস্তান ম‍্যাচ দেখার টিকিট শেষ হয়ে গিয়েছিল আগেই। কিন্তু এই ম‍্যাচে ক্রিকেটপ্রেমী মানুষের আগ্রহ দেখে বিশেষ স্ট্যান্ডিং রুমের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় আইসিসি। যেখানে সমর্থকরা দাঁড়িয়ে খেলা দেখতে পারবেন। আর সেই টিকিট ছাড়তেই নিমিষেই শেষ।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের রায় মেয়াদবৃদ্ধি সৌরভ-জয় শাহদের, এই নিয়ে কী বললেন মহারাজ?

 

spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...