Monday, April 6, 2026

আড়াই বছর পর শেষ হতে চলেছে করোনা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

গত আড়াই বছর ধরে লড়াই চলছে তাহলে কি এবার শেষের পথে মারণ ভাইরাস করোনার(Corona) প্রভাব? গত কয়েক সপ্তাহ ধরে যে উল্লেখযোগ্য হারে সংক্রমণ কমেছে তাতে আশা প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এক সপ্তাহে এত কম সংক্রমণ বিশ্বের বুকে।

সাল ২০১৯, ভারতের প্রতিবেশী রাষ্ট্র চিনের (China) বুকে মিলল করোনা ভাইরাসে আক্রান্তের হদিশ। তারপর থেকেই অতিমারির দাপটে কার্যত পর্যুদস্ত গোটা বিশ্ব। প্রায় ৬৫ লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন, সংক্রমণ গ্রাস করেছে ৬১ কোটিরও বেশি মানুষকে। তবে এর মাঝেও লড়াই করতে শিখেছে বিশ্ববাসী। আবিষ্কার হয়েছে করোনা ভাইরাসের প্রতিষেধক। আর তার উল্লেখযোগ্য ব্যবহারে কমেছে করোনা সংক্রমিতের সংখ্যা। তাহলে কি সত্যিই শেষ হতে চলেছে মারণ ভাইরাসের দাপট? বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health  Organisation) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) জানিয়েছেন, গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ নাটকীয় ভাবে কমে গিয়েছে। তিনি মনে করছেন করোনার শেষ দেখা যাচ্ছে। গত এক সপ্তাহের করোনা গ্রাফ দেখে আশা জেগেছে বিশেষজ্ঞদের মনে। যদিও আমেরিকা ও ব্রিটেনে বিএ.৪.৬ নামে ওমিক্রনের একটি উপপ্রজাতি ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু তাতেও ভয়ের কিছু নেই বলেই মনে করছে হু (WHO)। বরং অতিমারির শেষ দেখতে পাচ্ছে তারা। তবে অ্যাডানম জানিয়েছেন, এখনই বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত হবে না তাঁর কথায়, ‘‘ম্যারাথন প্রতিযোগিতায় ফিনিশিং লাইনের কাছে এসে দৌড় থামিয়ে দেওয়া কখনওই উচিত নয়।’’ করোনা ভাইরাসের সঙ্গে লড়াইটা আজীবন চালিয়ে যেতে হবে এই ভাবনা থেকেই আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু দেশে করোনা বিধি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। তবে সতর্কতা মেনে এগিয়ে চলা প্রয়োজন, এমনটাই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের।

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...