Monday, March 16, 2026

বিজেপিতে শুভেন্দু-সুকান্তরা নখের যোগ্য নয় দিলীপের যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন কুণাল

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানকে ফের কটাক্ষ করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। নবান্ন অভিযানকে “ফ্লপ” ব্যাখ্যা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কুণাল। গেরুয়া শিবিরের এই দুই নেতার থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই এগিয়ে রাখলেন তৃণমূল মুখপাত্র। বললেন, দিলীপ ঘোষের নখের যোগ্য নয় সুকান্ত বা শুভেন্দু।

আরও পড়ুন: বেলাগাম অগ্নিমিত্রা, লোক খেপিয়ে পাথরবৃষ্টির ইচ্ছে প্রকাশ! পাল্টা তোপ কুণালের

কিন্তু কেন? যুক্তি সহকারে তারও ব্যাখ্যা দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “দিলীপ ঘোষের নখের যোগ্য নয় এই সুকান্ত ও শুভেন্দু। দিলীপবাবুর সঙ্গে আমাদের নীতিগত পার্থক্য রয়েছে। কিন্তু তবুও বলবো তিনি নেতা হিসেবে বাকি দু-জনের থেকে অনেক যোগ্য। অনেক এগিয়ে। বিজেপিতে বাকি দু’জনের থেকে দিলীপবাবুর গ্রহণযোগ্যতাও বেশি। দিলীপ ঘোষের মুখের ভাষার আমরা বিরোধিতা করি, কিন্তু নবান্ন অভিযানের দিন তিনি দায়িত্বশীল আচরণ করেছেন। সেটা ওদের দিল্লির নেতারাও বুঝতে পেতেছেন। তাই অপদার্থ সুকান্তকে সরিয়ে ফের হয়তো দিলীপ ঘোষকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।”

বিরোধী দলের নেতা হিসেবে তৃণমূল যে সুকান্ত-শুভেন্দুর থেকে দিলীপ ঘোষকেই বেশি গুরুত্ব দেয় এদিন তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে সেকথাও স্পষ্ট করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও বিজেপির যে কোনও কর্মসূচিতে দিলীপ ঘোষের উপস্থিতি, তাঁর বক্তব্যের দিকে আমাদের নজর থাকে। তাঁকে গুরুত্ব দিই আমরা। কিন্তু বাকি নেতারা শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারদের কোনও গুরুত্ব নেই আমাদের কাছে। আবারও বলছি, সুকান্ত-শুভেন্দু কেউ দিলীপবাবুর নখের যোগ্য নয়।”

দলবদল শুভেন্দু কিংবা অপরিণত সুকান্তর থেকে বিজেপির কর্মী-সমর্থকদের কাছে দিলীপ ঘোষের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা বেশি বলেও মনে করেন কুণাল ঘোষ। নবান্ন অভিযান প্রসঙ্গ টেনে তৃণমূল নেতা বলেন, “ওইদিন বিনাবাধায় পায়ে হেঁটে পুলিশের গাড়িতে উঠে কর্মসূচি ছেড়ে পালিয়েছে ভীরু-কাপুরুষ শুভেন্দু। আর সুকান্তর কোনও গ্রহণযোগ্যতা নেই। কয়েক বছর সবে নতুন পার্টিতে এসেছে। লোকবল নেই। তাই প্রচারে ভেসে থাকতে ইট-পাটকেল ছোঁড়ার মতো কাজ করেছেন। বিরোধী দলের নেতা হিসেবে এদের থেকে দিলীপ ঘোষের পারফরম্যান্স অনেক ভালো।”

spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...