Saturday, April 4, 2026

অর্শদীপের পাশে দাঁড়ালেন অশ্বিন

Date:

Share post:

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফস্কানোর জন‍্য সমলোচনার সম্মুখীন হতে হয়েছে অর্শদীপ সিং-কে। আর এই ঘটনার ১২ দিন পর এই নিয়ে মুখ খুললেন রবীচন্দ্রন অশ্বিন।

এই নিয়ে অশ্বিন বলেন,” খারাপ খেললে লোকের যে সেটা পছন্দ হবে না এটা জানি। সেটা মেনে নিয়েই আমাদের এগোতে হবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কোনও ভাবেই বরদাস্ত করা যায় না। মাঠে ও আমাদের এবং গোটা দেশের প্রতিনিধিত্ব করছে। যদি আমরা অর্শদীপের জায়গায় নিজেকে রাখি এবং ভেবেনিই যে ক্যাচ আমাদের হাত থেকেই পড়েছে, তখন কী প্রত্যাশা করি আমরা? চাইব কেউ আমার পাশে দাঁড়াক, সমবেদনা জানাক। তার বদলে এভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না। জানি সেটা পাকিস্তান ম্যাচ ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আক্রমণ করে গেলে একজন মানুষ যে মানসিক সমস্যায় পড়তে পারে, এটাও আমাদের ভেবে দেখা উচিত।”

এর পাশাপাশি অশ্বিন বলেন,” সেই ম্যাচে অর্শদীপ শেষ ওভারটা কত ভাল বল করেছিল। ক্যাচ ফেলেও কী দুর্দান্ত ভাবে ফিরে এল! অসাধারণ মানসিকতা। শ্রীলঙ্কা এবং পাকিস্তান, দুটো ম্যাচেই শেষ ওভারে দারুণ বল করেছে। অনুর্ধ্ব-১৭ এবং অনুর্ধ্ব-১৯ থেকে ওকে দেখছি। পাঞ্জাব কিংসে ওর সঙ্গে খেলেছি। মানুষ হিসেবে ওর তুলনা হয় না। ক্রিকেটের প্রতি ওর দায়বদ্ধতা প্রচণ্ড। অনেক দূর যাবে ও।”

আরও পড়ুন:বলের আঘাতে মাঠেই লুটিয়ে পড়লেন ভেঙ্কটেশ আইয়র, মাঠের ভিতর এল অ্যাম্বুলেন্সও

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...