Monday, June 8, 2026

ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে মুখোমুখি হতে পারেন অমিত-মমতা! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

আগামী নভেম্বর মাসে কলকাতায় ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের (Eastern Zonal Security Council) বৈঠক। প্রথা মেনে তার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই বৈঠকে উপস্থিত থাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ পূর্বাঞ্চলীয় রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এর আগেও নবান্ন সভাঘরে এই ধরনের হাইপ্রোফাইল বৈঠক হয়েছে। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই হিসেবে এবার বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে মুখোমুখি হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ইস্টান জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং (Rajnath Singh) যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন তাঁর নেতৃত্বে বৈঠক হয়। এই বৈঠকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিমের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়। সেই মতো এবার মমতার পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, হেমন্ত সোরেনের উপস্থিত থাকার সম্ভাবনা। সেই সময় নীতীশ কুমারের সঙ্গে রাজনাথ সিংয়ের আলাদা বৈঠক হয়। এবারের বৈঠকেও মমতা বা নীতীশের সঙ্গে আলাদা বৈঠক হতে পারে।

সম্প্রতি গরু পাচার নিয়ে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের শাসকদল। বিশেষ করে সীমান্ত স্বরাষ্ট্রমন্ত্রকে অধীন। সুতরাং গরু পাচার হলে, তার দায় বিএসএফ-এর- অভিযোগ মমতার। রাজ্য সরকার এই পাচার চক্র ঠেকানোর চেষ্টা করলেও, আইনের ফাঁসে সেটা সম্ভব হচ্ছে না। উলটে বদনাম হচ্ছে বাংলার। এই পরিস্থিতিতে অমিত-মমতা বৈঠক হলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এর পাশাপাশি সম্প্রতি বিহারে বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি-র লণ্ঠন হাতে ক্ষমতায় রয়েছেন নীতীশ। সুতরাং তাঁর সঙ্গে অমিত শাহের বৈঠকের দিকেও নজর রাজনৈতিক মহলের।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...