Tuesday, March 24, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ হাতছাড়া ভারতের

Date:

Share post:

ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজ হাতছাড়া ভারতের ( India Team) প্রমিলা ব্রিগেডের। বৃহস্পতিবার ইংরেজদের বিরুদ্ধে ৭ উইকেটে হারল হরমনপ্রীত কৌরের দল। তিন ম‍্যাচের সিরিজের ফলাফল ২-১।

বৃহস্পতিবার রাতে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২০ ওভারে মাত্র ১২২ রান করে ভারতীয় দল। ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে। এবং সিরিজ জিতে নেয়।

ম্যাচ হারের পর ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন হরমনপ্রীত কৌর। তিনি বলেন, “আজ আমরা ২০ রান কম করেছিলাম। আমরা যেভাবে ব্যাট করতে চাই, সেভাবে এই ম্যাচে ব্যাটিং করতে পারিনি। আমরা যদি ঠিকঠাক মতো আরও বেশি পার্টনারশিপ গড়ে তুলতে পারতাম, বেশি সেটা আমাদের লড়াইয়ের জন্য ভালো অনুপ্রেরণা হতে পারত।”

 

ব‍্যাটারদের পারফরম্যান্সে বিরক্ত হলেও বোলারদের প্রশংসা করলেন তিনি। হরমনপ্রীত বলেন,”আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। ওদের জন্য তাও আমরা খেলায় ছিলাম। রাধা এমন একজন বোলার, যে ২০০ শতাংশ দিতে চায়। আমরা দলে ওর মতো চরিত্র পেতে পছন্দ করি। এমনকী রিচাও ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে দ্রুত উইকেট হারানোর পর। ওদের কারণে আমরা শেষ বল পর্যন্ত লড়াই করতে পেরেছি।”

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতেছিল ভারত। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ভারত শক্তিশালী ভাবে প্রত্যাবতর্তন করে। ৮ উইকেটে দ্বিতীয় টি-২০ জিতে নেয় তারা। কিন্তু তৃতীয় ম্যাচে ফের হার ভারতের।

আরও পড়ুন:ফেডেরারকে শুভেচ্ছা মেসি-নাদালের

 

 

Related articles

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...