Saturday, April 4, 2026

উজবেকিস্তানে মোদি, বৈঠক পুতিনের সঙ্গে ,মঞ্চে কী জিনপিং-ও?

Date:

Share post:

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র বৈঠকে যোগ দিতে উজবেকিস্তানের সমরখন্দে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকের ফাঁকে একাধিক দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এর মধ্যে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এসসিও বৈঠকের মঞ্চে কী মুখোমুখি হবেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং? তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:Kenya: ১৫ জন স্ত্রী, ১০৭ জন সন্তান! সুখেই আছেন ডেভিড সাকায়ো কালুহানা

বৃহস্পতিবার রাতে এসসিও-র বৈঠকে যোগ দিতে সমরখন্দ পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তাঁকে স্বাগত জানান উজবেকিস্তানের প্রেসিডেন্ট। কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এসসিও-র বৈঠকের মাঝে মোদি-পুতিনের মধ্যে হতে চলা আলোচনা ভারতের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানি করে চলেছে নয়াদিল্লি। কিন্তু সম্প্রতি জি-৭ ভুক্ত দেশগুলি রাশিয়ার তেলের দামে ঊর্ধ্বসীমা বেঁধে দিতে চাইছে। এই অবস্থায় ভারত কি সস্তায় তেল আমদানি বজায় রাখবে? নাকি জি-৭ ভুক্ত দেশগুলির প্রস্তাব মতো রুশ তেলের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার রাস্তায় হাঁটবে নয়াদিল্লি?তা আজকের বৈঠকের পরই জানা যাবে।

অন্যদিকে ,বৃহস্পতিবার রাতে উজবেকিস্তানে মোদির যে কর্মসূচি প্রকাশ করা হয়েছে তাতে জিনপিং-মোদির বৈঠকের কথা নেই। তবে বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, ঘটনাপ্রবাহ অনুযায়ী বাকি বৈঠকগুলির কথা জানানো হবে। ফলে জিনপিং-মোদি বৈঠক নিয়ে সংশয় থাকলেও তা যে হবে না সেটা এখনই বলা যাচ্ছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।তবে নিঃসন্দেহে জিনপিংয়ের সঙ্গে পুতিন ও মোদির আলাদা বৈঠক হয় কিনা সেই বিষয়েই সকলের কৌতূহল তুঙ্গে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...