Saturday, March 21, 2026

জাতীয় যোগাতে সোনার পদক জয় সরণ‍্যা মণ্ডলের

Date:

Share post:

গত ১২ সেপ্টেম্বর সিআইএসসি জাতীয় যোগা প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৭ তে আর্টিস্টিক যোগাতে সোনার পদক জয় করেন বলাগড়ের সরণ‍্যা মণ্ডল। অপরদিকে গ্রুপ যোগাতে প্রথম হয়েছেন শিবম পাল।

ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী সরণ‍্যা মণ্ডল ও ছাত্র শিবম পাল। দুজনেই সুযোগ পেয়েছেন খেলো ইন্ডিয়াতে। সরণ‍্যা-শিবমের পাশাপাশি জাতীয় যোগা প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন রিতম বন্দ‍্যোপাধ‍্যায়ও। শুক্রবার এই সকল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল ত্রিবেণী টিস্যুস বিদ‍্যাপীঠের পক্ষ থেকে । এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিবেনী টিস্যুস বিদ্যাপীঠ স্কুলের প্রিন্সিপাল সংঘমিত্রা চট্টোপাধ্যায় , অ‍্যাকাডেমীর কো-অর্ডিনেটর রেশমা শর্মা, ফিজিক্যাল এডুকেশন এর শিক্ষিকা সুনন্দা সরকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ।

এদিন সরণ‍্যা মন্ডল, শিবম পাল, রিতম বন্দ‍্যোপাধ‍্যায়কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘমিত্রা চট্টোপাধ্যায়। সংবর্ধনা  অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা বলেন ৭০ বছর পা দেওয়া স্কুল ত্রিবেণী টিস‍্যুস বিদ্যাপীঠের গর্ব এই তিনজন ছাত্রছাত্রী জাতীয় যোগা প্রতিযোগিতায়  পদক পাওয়ায় ও আইসিএসসি পরীক্ষায় ভালো ফল করায় । আগামী দিনে এই তিন জন ছাত্রছাত্রীর দৃষ্টান্তে অন‍্যান‍্য ছাত্রছাত্রীরা উৎসাহি হবে।

আরও পড়ুন:ভারতের ব্যাটিং লাইনে বিরাট-রোহিতই সম্পদ, বললেন প্রাক্তন আফগান অধিনায়ক

Related articles

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...