Monday, April 6, 2026

Metro: এবার পুজোয় রাতভর মেট্রো, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রুটে নয়া সূচি

Date:

Share post:

বিশ্বকর্মা পুজো মানেই উৎসবের (festival) আনন্দের সূচনা। ঢাকে কাঠি পড়ে গেছে, জমজমাট পুজোতে যাতে দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয় সেই কথা ভেবে এবার বড় ঘোষণা কলকাতা মেট্রোর (Kolkata Metro)। সপ্তমী থেকে নবমী অর্থাৎ পুজোর তিনদিন সারারাত চলুক ঠাকুর দেখা কারণ মেট্রো চলবে সারারাত। করোনা (Corona) কাটিয়ে এবছর অনেক বেশি রঙিন বাংলার পুজো। উৎসবের আনন্দ চেটেপুটে উপভোগ করতে তৈরি বাঙালি। ঠাকুর দেখে ফেরার পথে যাতে সমস্যায় না পড়তে হয়, সেই কথা ভেবে এবার মেট্রোর সময়সূচী ((Metro Timing) বদলের সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Railway) ।

কলকাতা মেট্রো শহরের লাইফ লাইন বটে। ট্র্যাফিক জ্যাম এড়িয়ে এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত পৌঁছে যেতে মেট্রোর জুড়ি মেলা ভার। পুজোর সময় বাড়তে ভিড় সামলাতে এবার বেশি সংখ্যায় মেট্রো চালাবার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। অতীতের রেকর্ড বলছে করো না পূর্ববর্তী পুজোতে অর্থাৎ ২০১৯ সালে পুজোর দিনে মেট্রোতে ভিড় হয়েছিল প্রায় ৯ লক্ষ। এই বছর সেই রেকর্ড ভেঙে যাবে বলে মনে করা হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর পঞ্চমী-ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। সপ্তমী-অষ্টমী-নবমীতে ২৪৮টি পরিষেবা, দশমীতে ১৩২টি ট্রেন চলবে। পঞ্চমী এবং ষষ্ঠীতে কলকাতায় রেকর্ড ভিড় হচ্ছে আজকাল, সেই কথা মাথায় রেখে শেষ মেট্রো ছাড়ার সময় একটু পিছিয়ে দেওয়া হয়েছে। দমদম থেকে নিউ গড়িয়া মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার দিকে যেতে হলে প্রথম মেট্রো সকাল ৮টা ১০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা ৩৮ মিনিটে। উল্টো দিকের শেষ মেট্রো ছাড়বে ১০:৪০ মিনিটে। দশমীতেও মেট্রোর সূচিতে কিছু রদ বদল করা হচ্ছে। দশমীর দিন, সমস্ত প্রান্তিক স্টেশন থেকেই, অর্থাত্‍, দক্ষিণেশ্বর, দমদম ও নিউগড়িয়া থেকে পরিষেবা শুরু হবে দুপুর ১টায়।

পাশাপাশি ইস্ট ওয়েস্ট মেট্রোতেও পুজোর কদিন সময় পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। সপ্তমী-অষ্টমী-নবমী-দশমী পুজোর ৪দিন, শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো রাত ১১ টা ৩৫ মিনিটে। দশমীর পরেও দিন তিনেক মেট্রোর সময়ের হেরফের হতে পারে বলে জানাচ্ছেন মেট্রোর আধিকারিকরা।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...